আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার তথ্য পাওয়া গেছে: পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৬, ১৩:৩৪আপডেট : ১৬ মে ২০১৬, ১৩:৩৫

বিএনপি নেতা আসলাম চৌধুরী

বিএনপি নেতা আসলাম চৌধুরীর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ষড়যন্ত্র করে সরকার উৎখাতসহ রাষ্ট্রদ্রোহিতার বিভিন্ন অভিযোগ পেয়েছে পুলিশ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তুতি চলছে।

সোমবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘ইতোমধ্যে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এ তথ্যগুলো আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আজ সোমবার তাকে ৫৪ ধারায় আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।’

আরও পড়ুন: আইএস’র দায় স্বীকারের নেপথ্যে সন্দেহ করা হচ্ছে আসলামকে

তবে মামলাটি প্রক্রিয়াধীন থাকায় এ প্রসঙ্গে তিনি তাৎক্ষণিক কিছু বলতে রাজি হননি। বাতেন বলেন, ‘আদালতে তথ্যগুলো উপস্থাপন করার পর মামলা রেকর্ড করা হলে তারপর সব জানানো হবে।’

তিনি বলেন, ‘ডিবির কাছে তার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে। প্রমাণগুলো আদালতে উপস্থাপন করে মামলার অনুমতি চাওয়া হবে। সরকারের অনুমতি পেলেই তার বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা করা হবে। আসলাম চৌধুরীর বিরুদ্ধে যে সব অভিযোগ পাওয়া গেছে তা বিশ্লেষণ করে দেখছি, তিনি কি কি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।’

 /এআরআর/এসটি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি