ভিসা আবেদনকারীদের সাক্ষাতের তারিখ এসএমএসে জানাবে ভারতীয় দূতাবাস

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ মে ২০১৬, ২২:১৭আপডেট : ২৯ মে ২০১৬, ২৩:২৮

ভিসা আবেদনকারীদের সাক্ষাতের তারিখ এসএমএসে জানাবে ভারতীয় দূতাবাস

ভারতে পর্যটক ভিসায় গমনেচ্ছু আবেদনকারীদের সাক্ষাতের তারিখ মোবাইল ফোনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ মে ২০১৬ থেকে পর্যটক ভিসা আবেদনকারীদের সাক্ষাতের তারিখ  আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতে একবার ব্যবহারযোগ্য একটি পাসওয়ার্ডও (ওটিপি) পাঠানো হবে। এই এসএমএস এবং পাসওয়ার্ড দেখিয়ে নির্ধারিত ভারতীয় ভিসা কেন্দ্রে (আইভিএসি) প্রবেশ করতে হবে। এরপর আবেদনপত্র জমা দিতে হবে।

এ সম্পর্কিত আরও খবর: ঈদে ই-টোকেন ছাড়াই ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্র পূরণের সময় নিজের সঠিক মোবাইল নম্বর দিতে হবে এবং অনলাইন সাক্ষাতের জন্য আবেদন করতে হবে। তবে যারা ৫ জুন পর্যন্ত সাক্ষাতের তারিখ পেয়েছেন, তাদের জন্য এ ঘোষণা প্রযোজ্য হবে না।

আরও পড়ুন:

/এএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের