সংসদ সচিবালয়ের জন্য ২৯৫ কোটি ২৬ লাখ টাকার বাজেট অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৬, ১৮:১২আপডেট : ০১ জুন ২০১৬, ১৮:১২

সংসদ ভভন আসন্ন ২০১৬-১৭ অর্থ বছরে জাতীয় সংসদের জন্য ২৯৫ কোটি ২৬ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন। এই বাজেটের পরিমান যা চলতি ২০১৫-১৬ অর্থবছরের চেয়ে ৯১ কোটি ৪৮ লাখ টাকা বেশি। চলতি বছরে সংসদ সচিবালয়ের বরাদ্দ রয়েছে ২০৩ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার টাকা।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। ডেপুটি ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইন, মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন। প্রধান হুইপ হুইপ আ স ম ফিরোজ বৈঠকে বিশেষ আমন্ত্রণে যোগ দেন।
সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদে সংশ্লিষ্টদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য প্রতিবছরই বাজেটের আগে কমিশন বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।
কমিশন বৈঠক শেষে প্রধান হুইপ আসম ফিরোজ সাংবাদিকদের বলেন, সংসদের বরাদ্দের মধ্যে অনুন্নয়ন খাতে ২৯৪ কোটি ২১ লাখ টাকা এবং উন্নয়ন খাতে এক কোটি পাঁচ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়।
এছাড়া কমিশন বৈঠকে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়। চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে অতিরিক্ত ৩৯ কোটি ৭৭ লাখ ৭৮ হাজার টাকা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, ৮ম জাতীয় বেতন স্কেলে বর্ধিত বেতন-ভাতার জন্য সংশোধিত বাজেট বরাদ্দ করা হয়।

বৈঠক শেষে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের বলেন, কমিশন বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কার কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার তাগিদ দেন। আর সংসদ লাইব্রেরিকে অত্যাধুনিকভাবে সাজানোর জন্য স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন: আতঙ্কে ব্যবসায়ীরা, কী আছে ভ্যাট আইনে?

ইএইচএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের