স্বাস্থ্য ও সড়ক সচিবের বিরুদ্ধে আদালত অবমাননা রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৬, ১৬:৩৭আপডেট : ০৬ জুন ২০১৬, ১৬:৪৩

স্বাস্থ্য ও সড়ক সচিবের বিরুদ্ধে আদালত অবমাননা রুল দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রে মারাত্মক আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সেবা দেওয়ার আদালতের আদেশ না মানায় স্বাস্থ্য ও সড়ক পরিবহন সচিবসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
গত ১০ ফেব্রুয়ারি এক রিট আবেদনের শুনানি নিয়ে জাতীয় সড়ক নিরাপত্তা সংক্রান্ত কর্মপরিকল্পনা ২০১৪-১৬ অনুয়ায়ী রাষ্ট্রের সকল হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তার একটি অগ্রগতি প্রতিবেদন তিন মাসের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি জরুরি চিকিৎসা সেবা প্রদান এবং চিকিৎসা প্রাপ্তিতে বাধাপ্রাপ্ত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কোথায় অভিযোগ দাখিল করবেন, সে বিষয়েও স্বাস্থ্যসচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে নীতিমালা তৈরি ও এবিষয়ে গণমাধ্যমে সচেতনতা তৈরি করার নির্দেশ দেন আদালত।
তিন মাস পার হয়ে গেলেও স্বাস্থ্যসচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ বিষয়ে কোনও অগ্রগতি প্রতিবেদন দেননি। এ কারণে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন বলে জানিয়েছেন রিট আবেদনের আইনজীবী শারমিন আক্তার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আরও পড়ুন: 

মীর কাসেমের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

/ইউআই /এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের