‘এক-‍তৃতীয়াংশ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান খামাখা গড়ে ‍উঠেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৬, ১২:৫৬আপডেট : ০৭ জুন ২০১৬, ১৪:১০

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এক-‍তৃতীয়াংশ খামাখা গড়ে ‍উঠেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ঢালাওভাবে এমপিওভুক্তির বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, ১৯৮৮ সালে এমপিওভুক্ত ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এখন এই সংখ্যা প্রায় ২৮ হাজার। যার এক-তৃতীয়াংশই খামাখা হয়েছে।
তিনি আরও বলেন, ‘এমন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে শিক্ষক চারজন আর ছাত্র একজন। আমাদের সংসদ সদস্যরা এমপিওভুক্তির বিষয়ে যেভাবে স্বোচ্চার হন, সেইভাবে কেন ভুঁইফোড় শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে সোচ্চার নন, সেটা বুঝতে পারি না।’
মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ছাটাই প্রস্তাবের ওপর আলোচনাকালে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী ও জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলনের বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘এক সময়ে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ব্যক্তিখাতে পরিচালিত হতো। শিক্ষার প্রসারে অনেকে নিজ থেকেই এসব প্রতিষ্ঠান গড়ে তুলতেন। কিন্তু বলতে কষ্ট হচ্ছে এখন অনেকে এমপিও’র লোভে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন।’
শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য বইয়ের বোঝা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, আমরা আ‍মাদের ভবিষ্যত প্রজন্ম নিয়ে সচেতন নই। পাঠ্য বইয়ের এই বোঝা। এটা যে কতো হেভি। এর মধ্যে কী কী আছে। সে সম্পর্কে আমরা সচেতন নই।’

এর আগে রুস্তম আলী ফরাজী ভুলে ভরা পাঠ্যবই ও প্রশ্নপত্র এবং নুরুল ইসলাম মিলন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি নিয়ে ছাটাই প্রস্তাবের ওপর আলোচনায় কথা বলেন।

আরও পড়ুন: 

আর্থিক খাতের কিছু ক্ষেত্রে সাগর চুরি হয়েছে: সংসদে অর্থমন্ত্রী

/ইএইচএস/এসটি/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ