সর্বোচ্চ বরাদ্দ শিক্ষা ও প্রতিরক্ষায়

২০ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৬, ১৩:৫৫আপডেট : ০৭ জুন ২০১৬, ১৩:৫৫




সংসদ অধিবেশন চলতি ২০১৫-১৬ অর্থবছরের জন্য ১৯ হাজার ৮০৩ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। এতে শিক্ষা খাতে সর্বোচ্চ ৫ হাজার ৪৯৬ কোটি ৫৪ লাখ ৭৬ হাজার টাকা এবং দ্বিতীয় সর্বোচ্চ প্রতিরক্ষা খাতে ২ হাজার ৩০৯ কোটি ২৮ লাখ ৮৩ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
শিক্ষা খাতের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২ হাজার ৩৪৩ কোটি ২৩ লাখ ৩১ হাজার এবং শিক্ষা মন্ত্রণালয়ে ৩ হাজার ১৫৩ কোটি ৩১ ‍লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
আগামী ৩০ জুন চলতি অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার সংসদে ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০১৬’ উত্থাপন করেন। সম্পূরক বাজেটের ওপর বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা ১৯০টি ছাঁটাই প্রস্তাব দেন। তবে সেগুলো কণ্ঠভোটে বাতিল হয়।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ৩১টি মঞ্জুরি দাবির পরিপ্রেক্ষিতে সম্পূরক বাজেটটি কণ্ঠভোটে পাস হয়।
ছাঁটাই প্রস্তাবগুলোর মধ্যে ছয়টি বিভাগের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আলোচনা হওয়া মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২৩৮ কোটি দুই লাখ ৪৪ হাজার টাকা বেশি বরাদ্দের দাবি তোলেন।

সম্পূরক আর্থিক বিবৃতির ব্যাখ্যামূলক স্মারকে বলা হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেটে ৫৯টি মন্ত্রণালয়/বিভাগের অনুকূলে নিট ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে ৩৮টি মন্ত্রণালয়/বিভাগের বরাদ্দ ১৯ হাজার ৮০৩ দশমিক ৬৩ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এবং ২১টি মন্ত্রণালয়/বিভাগের বরাদ্দ ৪৭ হাজার ১২০ দশমিক ১১ কোটি টাকা হ্রাস পেয়েছে। সার্বিকভাবে ৩০ হাজার ৫৩৫ কোটি টাকা হ্রাস পেয়ে সংশোধিত বরাদ্দ দাঁড়িয়েছে নিট ২ লাখ ৬৪ হাজার ৫৬৫ কোটি টাকা।

/ইএইচএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম