আমি জাতীয় পার্টির কোনও বাজেট দেইনি: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৬, ১৩:০২আপডেট : ০৭ জুন ২০১৬, ১৩:২৭

সংসদে অর্থমন্ত্রী (ফাইল ফটো) এরশাদ সরকারের আমলে দুবার জাতীয় বাজেট দিলেও জাতীয় পার্টির কোনও বাজেট দেননি বলে সংসদে জানিয়েছেন আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘আমি জাতীয় পার্টির বাজেট দিয়েছি, একথা সম্পূর্ণ মিথ্যা। আমি জাতীয় পার্টির কোনও বাজেট দেইনি। আমি জাতীয় পার্টির জন্মের আগে সব বাজেট দিয়েছি।’
মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর উত্থাপিত দাবির বিষয়ে যুক্তি দিতে গিয়ে এ কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন,‘আমি কোনওদিন জাতীয় পার্টির কোনও বাজেট দেইনি। আমি জেনারেল এরশাদ সাহেবের বাজেট দিয়েছি,যেটা নির্দলীয় সরকার ছিল।’
প্রসঙ্গত, অর্থমন্ত্রী মুহিত এ পর্যন্ত মোট ১০ বার জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেছেন। এর মধ্যে বর্তমান সরকারের দুই মেয়াদে আটবার ও এরশাদ সরকারের সময় অর্থমন্ত্রী হিসেবে দুইবার বাজেট পেশ করেন।

আরও পড়ুন: 
‘এক-‍তৃতীয়াংশ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান খামাখা গড়ে ‍উঠেছে’

আর্থিক খাতের কিছু ক্ষেত্রে সাগর চুরি হয়েছে: সংসদে অর্থমন্ত্রী

/ইএইচএস/এসটি/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম