জয়ের বক্তব্য না নিয়ে সংবাদ প্রচার: বিবিসির দুঃখ প্রকাশ

তানভীর আহমেদ, লন্ডন থেকে
০৮ জুন ২০১৬, ০২:০৯আপডেট : ০৮ জুন ২০১৬, ১১:১৪

সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে সংবাদ প্রকাশের আগে তার বক্তব্য নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছে বিবিসি। মঙ্গলবার এক ইমেইল বার্তায় এই দুঃখ প্রকাশ করা হয়।
উল্লেখ্য,  ২৮ মে বিবিসি বাংলা বিভাগ মেনদি সাফাদির উদ্ধৃতি দিয়ে সংবাদ ছেপেছিল, ‘সাফাদির সাথে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হয়েছিল।‘ কিন্তু বিবিসির ওই প্রতিবেদনে সজীব ওয়াজেদ জয়ের কোনও বক্তব্য না থাকায় প্রতিবেদনটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সোমবার দুপুরে লন্ডনে বিবিসি প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। সমাবেশ শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকসহ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বিবিসি বাংলা বিভাগের কাছে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বিবিসিকে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট প্রতিবেদকের অপসারণের দাবি জানিয়ে সাত দিনের সময়সীমা বেঁধে দেয় যুক্তরাজ্য আওয়ামী লীগ। এরপর বাংলা ট্রিবিউন ও একাত্তর টেলিভিশনের পক্ষ থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের কাছে তাদের বক্তব্য জানতে চাইলে বিবিসি বাংলার বার্তা প্রধান সাবির মুস্তাফা বিবিসি কমিউনিকেশন্স বিভাগের অনুমতি ছাড়া কোনও বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে বিবিসি’র কমিউনিকেশন্স বিভাগে যোগাযোগ করার এক দিন পর বিবিসির কমিউনিকেশন্স ম্যানেজার পল রাসমুসেন সংবাদটি প্রকাশের আগে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য না নেওয়ায় দুঃখ প্রকাশ করে ইমেইল বার্তা পাঠান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে বিবিসি বাংলার সম্পাদকীয় নীতিমালা আরও কঠোর করার আশ্বাস দেন রাসমুসেন। তবে এই সংবাদ লেখার সময় পর্যন্ত বিবিসি বাংলা বিভাগ তাদের ওয়েবসাইটে বিবিসি কমিউনিকেশন্স বিভাগের বিবৃতিটি প্রকাশ করেনি।

আরও পড়তে পারেন: শিক্ষার মান বজায় রাখা বড় চ্যালেঞ্জ: এইচ টি ইমাম

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক