‘যারা মানুষ পুড়িয়ে মেরেছে তারাই গুপ্তহত্যা চালাচ্ছে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ জুন ২০১৬, ১৪:৩৮আপডেট : ০৮ জুন ২০১৬, ১৫:০৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে চলমান গুপ্তহত্যা বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যারা প্রকাশ্যে মানুষ পুড়িয়ে মেরেছেন তারাই এখন কৌশল বদলে গুপ্তহত্যা চালাচ্ছেন।
বুধবার বেলা সোয়া ২টায় সৌদি আরবসহ সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী মনে করেন, ‘মরলে শহীদ বাঁচলে গাজী স্লোগান’ নিয়ে যারা মানুষ হত্যাকে উসকে দেয়, বর্তমানের গুপ্তহত্যা তাদের কাজ। দেশের অগ্রযাত্রায় রুখতেই এই নীলনকশা।
তিনি বলেন, এ যাবত যারাই জঙ্গি তৎপরতা চালিয়েছে তাদের সঙ্গে দুটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

জঙ্গি তৎপরতার বিপরীতে সরকারের অবস্থান জানিয়ে তিনি বলেন, এ ধরনের তৎপরতা রোধে যা যা করণীয় আমরা করছি। হত্যাকাণ্ড যারা চালাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরতে সক্ষম হচ্ছে।

‘ইসলাম শান্তির ধর্ম’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহই শেষ বিচারক। যারা ইসলামের নামে হত্যাকাণ্ড চালাচ্ছে তারা আল্লাহর নির্দেশ অমান্য করছে। ইসলামকে কলুষিত করছে।

প্রধানমন্ত্রী বলেন, গুটিকয়েক এ ধরনের ব্যক্তির জন্যে গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।

জঙ্গি তৎপরতায় কেউ জড়িয়ে পড়ছে কিনা, এ বিষয়ে সচেতন দৃষ্টি রাখতে পরিবারের সদস্যদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আর পড়ুন: সৌদি আরবে দক্ষ ডাক্তার ও প্রকৌশলীও পাঠাতে পারবো

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের