হাসপাতাল ছাড়লেন শ্যামল কান্তি

‘আল্লাহ যে দিকে নেয়, সেই দিকেই যাবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০১৬, ১৬:১৭আপডেট : ০৯ জুন ২০১৬, ১৭:৩৪

নারায়ণগঞ্জে পিয়ার সাত্তার লতিফ স্কুলের লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ছেড়েছেন। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতাল ছাড়েন। তবে হাসপাতাল ছাড়ার পর তিনি নারায়ণগঞ্জ ফিরে যাবেন কিনা তা জানা যায়নি।

শ্যামল কান্তি ভক্ত

হাসপাতাল ছাড়ার সময় সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছেন। এর জবাবে শ্যামল কান্তি বলেন, ‘আল্লাহ যেদিকে নেয়, সেই দিকেই যাবো।’

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তার সঙ্গে  স্ত্রী সবিতা হালদার ছিলেন। এসময় তিনি পুলিশ পাহারায় বেরিয়ে যান।

ঢামেক মেডিক্যাল ইউনিট-১ এর সহকারী রেজিস্টার ডা. মো. এবি সিদ্দিক মজুমদার বংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০ মে দিবাগত রাতে তিনি নারায়ণগঞ্জ খানপুরে ৩০০ শয্যা হাসপাতালে থেকে ঢামেক হাসপাতালে ভর্তি হন।

ঢামেক হাসপাতালে তিনি মেডিসিন বিভাগীয় প্রধান অধ্যাপক এনামুল করিমের অধীনে ভর্তি ছিলেন। তিনি ছাড় পত্র দেওয়ায় শ্যামল কান্তি হাসপাতাল ছেড়েছেন।

ডা. মো. এবি সিদ্দিক মজুমদার জানান, ‘তার প্রেসক্রিপশনে লেখা ছিল, পরবর্তীতে কোনও সমস্যা হলে মানসিক রোগ বিভাগে যোগাযোগ করুন। একমাস বিশ্রামে থাকুন।’

উল্লেখ্য, গত ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যান্দি এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে জনসম্মুখে ওই শিক্ষককে কান ধরে উঠবস করান নারায়ণগঞ্জের জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান। এ ঘটনার ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়।

আরও পড়ুন: ভারী বর্ষণ ও উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত

/এআইবি/এনএস/টিএন/

/আপ: এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ
উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ
মাদক সাময়িক আনন্দ দিলেও জীবনকে ধ্বংস করে: তরুণদের সতর্ক করলেন মোদি
মাদক সাময়িক আনন্দ দিলেও জীবনকে ধ্বংস করে: তরুণদের সতর্ক করলেন মোদি
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের শিমুর স্বর্ণপদক 
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের শিমুর স্বর্ণপদক 
গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে