সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার তিন সহস্রাধিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৬, ১৭:৩৫ আপডেট : ১১ জুন ২০১৬, ১৭:৫৫

গ্রেফতারের প্রতীকী ছবি গুপ্তহত্যা প্রতিরোধে দেশব্যাপী যৌথবাহিনীর জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায়  ৩ হাজার ১৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৩৭ জন জঙ্গি আছে বলে দাবি করেছে পুলিশ।
শনিবার বিকালে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী গত ২৪ ঘণ্টায় গ্রেফতারি  পরোয়ানা তামিল, নিয়মিত মামলা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার মামলায় মোট ৩১৫৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ১৮৬১ জন, নিয়মিত মামলায় ৯১৭ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ১৯ জন এবং মাদক উদ্ধার মামলায় ৩৫৮ জন  রয়েছেন।
অপরদিকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৩৭ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এদের মধ্যে ২৭ জন জেএমবি, ৭ জন জেএমজেবি এবং বাকি ৩ জন অন্যান্য জঙ্গি সংগঠনের সদস্য।

ঢাকা রেঞ্জের গাজীপুর জেলায় ১ জন জেএমবি, ময়মনসিংহ রেঞ্জের ময়মনসিংহ জেলায় ১ জন জেএমবি, শেরপুর জেলায় ১ জন জেএমবি, রাজশাহী রেঞ্জের রাজশাহী জেলা থেকে ৭ জন জেএমজেবি, ২ জন জেএমবি, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩ জন জেএমবি, সিরাজগঞ্জ জেলায় ১ জন জেএমবি, বগুড়া জেলায় ১১ জন জেএমবি, খুলনা রেঞ্জের নড়াইল জেলায় ১ জন জেএমবি, রংপুর রেঞ্জের দিনাজপুর জেলায় ২ জন জেএমবি, গাইবান্ধা জেলায় ১ জন জেএমবি, কুড়িগ্রাম জেলায় ২ জন জেএমবি, ডিএমপিতে (ঢাকা) ৩ জন এবং আরএমপি, রাজশাহী ১ জন জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত জঙ্গিদের কাছ থেকে ১টি শুটারগান, ১ রাউন্ড গুলি, ৫০০ গ্রাম গান পাউডার, ১৫টি ককটেল, ২১টি জিহাদি বই এবং ১৫টি ব্যক্তিগত ডায়েরি উদ্ধার করা হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘন্টায় ৭৫৭টি মোটর সাইকেল আটক করা হয়েছে।

গুপ্তহত্যা প্রতিরোধে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হওয়া আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের প্রথম দিনে সারাদেশে অন্তত সহস্রাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এই অভিযান চলবে আরও পাঁচদিন। তবে বিএনপি-জামায়াতের অভিযোগ- তাদের নেতাকর্মীদের বেছে বেছে আটক করছে পুলিশ।

গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে একই কায়দায় ৪৬টি হামলা হয়েছে। এতে মোট ৪৮ জন নিহত হন। গত আড়াই মাসে হত্যা করা হয় ১১ জনকে।

আরও পড়ুন: 

গুপ্তহত্যাও বন্ধ করতে পারবো: প্রধানমন্ত্রী

/এআরআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোর গ্যাংবিরোধী পাঁচ ঘণ্টার অভিযান, এক জেলাতেই আটক ১৮২
কিশোর গ্যাংবিরোধী পাঁচ ঘণ্টার অভিযান, এক জেলাতেই আটক ১৮২
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ