ঈদে টানা ৯ দিন সরকারি ছুটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৬, ১৬:০১আপডেট : ২২ জুন ২০১৬, ১৬:১৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামী ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ১৬ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও ওই দিন অফিস খোলা রাখার শর্তে ৪ জুলাই ছুটি ঘোষণা করেছে সরকার। এরফলে এবার ঈদের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৯ দিন বন্ধ থাকবে সরকারি অফিসগুলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে বুধবার (২২ জুন) এই তথ্য পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে এই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

আগামী ১ ও ২ জুলাই শুক্র ও শনিবার সপ্তাহিক ছুটি। শনিবার শবে কদরের পরদিন রবিবার সরকারি ছুটি। শবে কদরের ছুটির পর ও ঈদের আগে ৪ জুলাই একদিন অফিস খোলা ছিল। ওই দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা। তা মঞ্জুর করা হয়েছে। 

৬ জুলাই সম্ভাব্য ঈদ ধরে ৫-৭ জুলাই পূর্বনির্ধারিত ঈদের ছুটি রয়েছে। এর পর ৮ ও ৯ জুলাই আবার সাপ্তাহিক ছুটি। অফিস খুলবে একেবারে ১০ জুলাই রবিবার।

আরও পড়ুন- 

যে কৌশলে বিনা পরোয়ানায় গ্রেফতার

জঙ্গি ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবো না: প্রধানমন্ত্রী

/এসআই/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম