বোনাসের দাবিতে বাটা সিগন্যালে পোশাক শ্রমিকদের অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৬, ১৭:৩৮আপডেট : ২৫ জুন ২০১৬, ১৭:৫১

বোনাসের দাবিতে বাটা সিগন্যালে পোশাক শ্রমিকদের অবরোধ ঈদ বোনাসের দাবিতে রাজধানীর নিউ এলিফেন্ট রোডের বাটা সিগন্যালে অবস্থান নিয়েছে অনন্ত গার্মেন্টের পোশাক শ্রমিকরা। শনিবার দুপুরের পর থেকে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

বোনাসের দাবিতে বাটা সিগন্যালে পোশাক শ্রমিকদের অবরোধ

বোনাসের দাবিতে বাটা সিগন্যালে পোশাক শ্রমিকদের অবরোধ

বোনাসের দাবিতে বাটা সিগন্যালে পোশাক শ্রমিকদের অবরোধ

বিক্ষোভকারী শ্রমিকরা জানায়, তারা তিনটি দাবিতে রাস্তায় অবস্থান নিয়েছেন। তাদের দাবি- সম্পূর্ণ বেতনের সমপরিমাণ ঈদের বোনাস, অর্জিত ছুটির টাকা এবং মাতৃত্বকালীন ছুটির টাকা দিতে হবে।

এসময় শ্রমিকরা অভিযোগ করেন, তাদেরকে ঈদের বোনাস না দিয়েই স্বাক্ষর নেওয়া হচ্ছে এবং ছাঁটাইয়ের হুমকি দেওয়া হচ্ছে।

ওসি ইয়াসির আরাফাত জানান, রাস্তা অবরোধ করায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। তাদের রাস্তা থেকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। 

বোনাসের দাবিতে বাটা সিগন্যালে পোশাক শ্রমিকদের অবরোধের একাংশ

ছবি: হাসনাত নাঈম

/এআরআর/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী