নিবন্ধনের জন্য ১৭১৭ অনলাইন পত্রিকার আবেদন: সংসদে তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৬, ১২:৪০আপডেট : ২৬ জুন ২০১৬, ১২:৪৬

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নিবন্ধনের জন্য এ পর্যন্ত ১ হাজার ৭১৭টি অনলাইন পত্রিকা তথ্য অধিদফতরে আবেদন করেছে। একই সময়ে ১০৫টি অনলাইন টিভিও নিবন্ধনের আবেদন করেছে।
জাতীয় পার্টির সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতীয় সংসদকে এ তথ্য জানিয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু জানান, বর্তমানে অনুমোদিত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের সংখ্যা ৪১টি। অনুমোদিত এফএম বেতারের সংখ্যা ২৮টি, অনুমোদিত কমিউনিটি রেডিওর সংখ্যা ৩২টি এবং দৈনিক পত্রিকার সংখ্যা  এক হাজার ৮৬টি।
অনলাইনভিত্তিক টিভি চ্যানেল, অনলাইন রেডিও, অনলাইন পত্রিকার প্রকৃত সংখ্যা তথ্য মন্ত্রণালয়ে লিপিবদ্ধ নাই বলেও মন্ত্রী জানান।
ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, অবৈধ ও অনিবন্ধিত অনলাইনভিত্তিক টিভি চ্যানেল, অনলাইন রেডিও, অনলাইন পত্রিকাগুলোকে বিধি-বিধানের আওতায় আনাসহ দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নসহ সরকার নিবন্ধন কার্যক্রম হাতে নিয়েছে।
অনলাইন পত্রিকা, রেডিও, টিভি  চ্যানেলগুলো নিবন্ধন কার্যক্রমের আওতায় আনতে আবেদন দাখিলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর ইতোমধ্যে ১০৫টি অনলাইন টিভি চ্যানেল, ১৮টি অনলাইন রেডিও এবং এক হাজার ৭১৭টি অনলাইন পত্রিকা নিবন্ধনের জন্য  আবেদন করেছে বলে জানান তিনি।

সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমানে সারাদেশে এক হাজার ৮৬টি দৈনিক পত্রিকা রয়েছে। তার মধ্যে চারটি জেলায় একটি করে পত্রিকা রয়েছে। অন্যদিকে লালমনিরহাটে কোনও দৈনিক পত্রিকা নেই। তবে সবচেয়ে বেশি দৈনিক পত্রিকা রয়েছে ঢাকা জেলায়।

সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুসারে জেলাওয়ারী পত্রিকার সংখ্যা হলো-ঢাকা ৪০২, গাজীপুর-৮, মানিকগঞ্জ-৬, মুন্সিগঞ্জ-১, নরসিংদী-৭, ময়মনসিংহ-৩, কিশোরগঞ্জ-৯, নেত্রকোনা-৪, জামালপুর-১৫, শেরপুর-১, টাঙ্গাইল-১২, ফরিদপুর-১৮, গোপালগঞ্জ-১৪, মাদারীপুর-৬, রাজবাড়ী-৪, শরীয়তপুর-৭, চট্টগ্রাম-৩৫, কক্সবাজার-২৪, রাঙ্গামাটি-৫,  বান্দরবান-৫, খাগড়াছড়ি-৩, কুমিল্লা-১৭, ব্রাহ্মণবাড়িয়া-১৭, চাঁদপুর-১৭, নোয়াখালী-২৩, ফেনী-২৩,লক্ষ্মীপুর-১৯, সিলেট-২৮, হবিগঞ্জ-১৮, মৌলভীবাজার-৩, সুনামগঞ্জ-৭, খুলনা-২০, বাগেরহাট-৩, সাতক্ষীরা-১০, যশোর-১৭, ঝিনাইদহ-৪, মাগুরা-২, নড়াইল-১, কুষ্টিয়া-৩১, চুয়াডাঙ্গা-১০, মেহেরপুর-২, বরিশাল-২১, ভোলা-৫, ঝালকাঠি-৫,  পিরোজপুর-৪, পটুয়াখালী-৭, বরগুনা-৫, রাজশাহী-১৭, নওগাঁ-২, চাঁপাইনবাবগঞ্জ-৫, নাটোর-৯,  পাবনা-১৮, সিরাজগঞ্জ-১৪, বুগড়া-১৬, জয়পুরহাট-১, দিনাজপুর-১৫, ঠাকুরগাঁ-২, পঞ্চগড়-১, রংপুর-১৩, গাইবান্ধা-৮, কুড়িগ্রাম-৭, নীলফামারী-৬।

ইএইচএস/এপিএইচ/

আরও পড়ুন:

ইউনিট প্রতি বিদ্যুৎ খরচ কমেছে ৬৭ পয়সা

৫০ বছরেও দেশে গ্যাসের সমস্যা হবে না : অর্থমন্ত্রী

মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী