৫০ বছরেও দেশে গ্যাসের সমস্যা হবে না : অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৬, ০০:৪৯আপডেট : ২৬ জুন ২০১৬, ০৭:৩১

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে আগামী ৫০ বছরেও গ্যাসের কোনও সমস্যা হবে না। তাই গ্যাসের সংযোগ নিয়েও চিন্তার কারণ নেই। এখনও গ্যাসের সংযোগ দেওয়া হবে। এমনকি ২০১৯ সালের শুরুতে যারা গ্যাস সংযোগ চাইবেন, তারাও সংযোগ পাবেন।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট আয়োজিত  ‘স্বপ্ন পূরণের বাজেট’ শীর্ষক এক সংলাপে তিনি এ কথা জানান।
আরও পড়তে পারেন: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কৌশলগত: পররাষ্ট্রসচিব
অর্থমন্ত্রী কৃষি উন্নয়নের কথা তুলে ধরে বলেন, কৃষি বাজেটের একটা বড় অংশ আমাদের কৃষি গবেষণায় ব্যয় করা হবে। দেশের অর্থনীতি কৃষিভিত্তিক। সে কারণেই কৃষির উন্নয়নে এবং গবেষণায় অর্থ বাড়ানো দরকার।
সংলাপে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.মোহাম্মদ ফরাসউদ্দিন বাজেটের অপ্রদর্শিত আয়ের প্রসঙ্গে বলেন,যদি অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ দেওয়া হয় তাহলে একদিকে অপ্রদর্শিত আয় প্রদর্শিত হবে,আরেকদিকে সরকারের রাজস্বও বাড়বে।
বাংলাদেশ স্টাডি ট্রাস্টের ট্রেজারার ডা. নুজহাত চৌধুরীর সঞ্চালনায় সংলাপে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ইমেরিটাস ড. এ কে আবদুল মোমেন। আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক রাশেক রহমান প্রমুখ।

আরও পড়তে পারেন: পুলিশের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলাম: এসপি বাবুল আক্তার

 /এসআইএস/ এমও/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান