পেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৬, ২০:৪২আপডেট : ২৮ জুন ২০১৬, ২০:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন। মঙ্গলবার সন্ধ্যায় তার সরকারি বাসভবন গণভবনে এ ইফতার মাহফিল হয়।

পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী অতিথিদের টেবিলে ঘুরে ঘুরে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। সন্ধ্যা ৬টার পরে গণভবনের ভেতরের খোলা মাঠে নির্মিত প্যান্ডেলে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে বিভিন্ন পেশার ১৩ জন ব্যক্তিকে নিয়ে ইফতার করেন। মঞ্চে তাদের মধ্যে ছিলেন- অধ্যাপক আনিসুজ্জামান, বিচারপতি মেজবাহউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দিক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, রেহমান সোবহান, ব্যবসায়ী নেতা আব্দুল মাতলুব, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, সম্পাদক গোলাম সারোয়ার, ফুটবলার গাজী সালাহউদ্দিন, কৃষিবিদ আমিরুল ইসলাম, ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, নজরুল গবেষক রফিকুল ইসলাম ও নায়ক রাজ্জাক।

ইফতারের আগে জাতির শান্তি, অগ্রগতি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও ১৫ আগস্টের অন্যান্য শহীদ, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম পেশ ইমাম মাওলানা এহসানুল হক মোনাজাত পরিচালনা করেন।

সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত পেশাজীবীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর আয়োজিত ইফতার মাহফিল মিলনমেলায় রূপ নেয়।

আরও পড়ুন- 

প্রশিক্ষণের পরও শাহজালালে বদলায়নি নিরাপত্তাকর্মীদের আচরণ
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি ২০ হাজার মানুষ

/পিএইচসি/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের