ঈদ উপলক্ষে পশ্চিমাঞ্চলে চলবে বিশেষ ট্রেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৬, ০৯:২০আপডেট : ২৯ জুন ২০১৬, ০৯:২৫

বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের জন্য পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর এবং খুলনা-ঢাকা-খুলনা রুটে ২ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে।

বিশেষ ট্রেন দুটি ঈদের আগে ৩ থেকে ৫ জুলাই এবং ঈদের পরে ৮ থেকে ১৪ জুলাই পর্যন্ত চলাচল করবে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) জানান, বিশেষ ট্রেন পার্বতীপুর রেল স্টেশন থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকাল ৩টা ৫০মিনিটে। এই ট্রেনটি ঢাকা থেকে বিকাল ৫টা ২০ মিনিটে ছেড়ে রাত ৩টায় পার্বতীপুর পৌঁছাবে। বিশেষ ট্রেনটিতে ৯টি বগি থাকবে।

তিনি জানান, অপর বিশেষ ট্রেনটি খুলনা থেকে সকাল সাড়ে ১০টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ৮টা ২০মিনিটে এবং ট্রেনটি ঢাকা থেকে রাত ৯টা ২৫ মিনিটে ছেড়ে খুলনা পৌঁছাবে পরদিন সকাল ৭টায়। বিশেষ ট্রেনটিতে ১০টি বগি থাকবে। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে