বর্তমানে ৯১০ জন বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য জানিয়েছেন।
এ সংসদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে অবস্থানকারী বৈধ বিদেশি নাগরিক এক লাখ ১১ হাজার ৫৭৫ জন। ৯১০ জন বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। পুলিশের বিশেষ শাখায় অবৈধ বিদেশিদের তালিকা সংরক্ষিত আছে। অবৈধ বিদেশিদের শনাক্ত করতে বিশেষ শাখাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত আছে। অবৈধভাবে চাকরিরত বিদেশির সন্ধান পেলে তাৎক্ষনিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে ২০ হাজার ৬৫৬ জন ভারতীয় নাগরিক অবস্থান করছেন। ভারতীয় নাগরিকরা এদেশে বিনিয়োগকারী, বিভিন্ন সংস্থা/কারখানা ও উন্নয়ন প্রকল্প এবং বিদ্যুত সেক্টরে কর্মরত রয়েছেন। এছাড়াও কিছু ভারতীয় নাগরিক চিকিৎসা সেবায় নিয়োজিত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
আরও পড়ুন-
যেভাবে পুলিশের সোর্স হয়ে ওঠে মুছা
জঙ্গি প্রতিরোধে নাগরিক নেটওয়ার্ক গড়ে তুলবে কাউন্টার টেরোরিজম
/ইএইচএস/এফএস/








