রবিউল ও সালাউদ্দিনের জানাজা বিকাল সাড়ে ৫টায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৬, ১৪:০৯আপডেট : ০২ জুলাই ২০১৬, ১৪:২৭

এসি রবিউল ও ওসি সালাউদ্দিন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিনের প্রথম জানাজা আজ শনিবার (২ জুলাই) বিকাল সাড়ে ৫টায় রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ মসজিদে অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।   

রাজধানীর গুলশান ২ এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার সময় শুক্রবার রাতে এসি রবিউল ও ওসি সালাউদ্দিন নিহত হন। এছাড়া পুলিশের প্রায় অর্ধশত সদস্য আহত হন। আহতদের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান, এডিসি আহাদুল ইসলাম, পুলিশ কনস্টেবল প্রদীপ (২৮), পুলিশ কনস্টেবল আলমগীর (২৬) ও  মাইক্রোবাস চালক আব্দুর রাজ্জাক (৩০)। 

শনিবার সকালে কমান্ডো অভিযানে রেস্টুরেন্টের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই জঙ্গিরা ধারালো অস্ত্র দিয়ে  ২০ জনকে হত্যা করে বলে সেনা কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন- 

পরিস্থিতি নিয়ন্ত্রণে, নিহত ৫, নারী-শিশুসহ উদ্ধার ১২

যেভাবে মাটিতে লুটিয়ে পড়েন রবিউল ও সালাহউদ্দিন

গুলশানে ২৪ জনকে হত্যার দাবি আইএসের

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি