গুলশান হামলার পরে কূটনৈতিক এবং গোয়েন্দা কার্যক্রম সমন্বয় করার বিষয়ে ইতালি এবং জাপান একমত হয়েছে।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্টিলোনি এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা সোমবার এক টেলিফোন আলাপে এ বিষয়ে একমত হয়েছেন।
শুক্রবারের ঘটনায় নয়জন ইতালিয়ান, সাতজন জাপানিজ, একজন ভারতীয় এবং তিনজন বাংলাদেশি নিহত হন।
দুই পররাষ্ট্রমন্ত্রী জি-৭ এ দেওয়া তথ্য বিনিময়ের প্রতিশ্রুতি পালন করার ওপর জোর দেন।
এসএসজেড/ এপিএইচ
আরও পড়ুন:







