ঘটনাস্থল পরিদর্শন

নিহতদের লাশ নিতে ঢাকায় ইতালির উপ পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৬, ১১:১৯আপডেট : ০৫ জুলাই ২০১৬, ১১:৩৬

রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে বন্দুকধারীদের হামলায় নিহত ইতালির ৯ নাগরিকের লাশ দেশে নিয়ে যেতে ঢাকায় এসেছেন ইতালির উপ পররাষ্ট্রমন্ত্রী ল্যাপো পিস্তেলি। মঙ্গলবার সকালে একটি বিশেষ বিমানে তিনি ঢাকায় আসেন।

গুলশান হামলা জানা গেছে, এই বিশেষ বিমানে করেই নিহত নাগরিকদের লাশ ইতালি নিয়ে যাওয়া হবে। ঢাকা বিমানবন্দর থেকেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ইতালির রাষ্ট্রদূত মারিও পালমাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল হলি আর্টিজান পরিদর্শন করেছেন তিনি। ইতালির নাগরিকদের লাশ নিয়ে আজই তাদের দেশে নেওয়া হবে।
প্রসঙ্গত, শুক্রবার রাতে হলি আর্টিজান হোটেলে জঙ্গিদের হামলায় ৯ ইতালীয়সহ ২২জন নিহত হন। পরে যৌথবাহিনীর উদ্ধার অভিযানে ৬ জঙ্গিও নিহত হন। সোমবার বনানীর আর্মি স্টেডিয়ামে এ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সর্বস্তরের মানুষ।এরপর সিএমএইচ থেকে নিহত ইতালীয় নাগরিকদের মরদেহ বুঝে নেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা।
এদিকে, বন্দুকধারীদের হামলায় ইতালির ৯ নাগরিক নিহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে ইতালি। এর অংশ হিসেবে রাজধানী রোমসহ ইতালির সব প্রধান শহরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নিহতদের স্মরণে রোমের ক্যাম্পিডোগলিও প্রাসাদকে ইতালির পতাকার রঙে রাঙানো হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলা চালায় কয়েকজন সশস্ত্র জঙ্গি। ঘটনার পর অভিযান চালাতে গেলে জঙ্গিদের হামলায় বনানী থানার ওসি সালাউদ্দিন ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম নিহত হন। জঙ্গিরা রাতেই তিন বাংলাদেশিসহ ২০ জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। শনিবার সকালে যৌথ বাহিনী ওই রেস্টুরেন্টে কমান্ডো অভিযান চালায়। এতে ছয় জঙ্গি নিহত হয়। একজনকে গ্রেফতার করা হয়। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়।নিহত বিদেশিদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতীয়। বাংলাদেশিদের মধ্যে একজন বাংলাদেশি-আমেরিকান ছিলেন।

/এসএসজেড/এমও/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম