জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৬, ২০:০৮আপডেট : ০৭ জুলাই ২০১৬, ২০:২৭

জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি। মন্ত্রী বলেন, ঈদের জামাতে যারা হামলা চালিয়ে পুলিশ ও নিরীহ মানুষ হত্যা করেছে সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলে তাদের নির্মূলের ব্যবস্থা করতে হবে। বৃহস্পতিবার শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন

মন্ত্রী হামলায় নিহত পুলিশ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদগাহে হামলার ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচারের দাবিও জানান রাশেদ খান মেনন।

এর আগে বৃহস্পতিবার সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি মতিঝিলে টিএন্ডটি কলোনি মাঠে ঈদের নামাজে অংশগ্রহণ করেন। সেখানে মুসল্লিদের উদ্দেশ্যে রাশেদ খান মেনন বলেন, যারা ধর্মে অপব্যাখ্যা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের বিষয়ে সর্তক হতে হবে। জঙ্গিগোষ্ঠী ধর্মকে কলুষিত করছে। আপনার সন্তানদের খোঁজখবর রাখুন। আপনার সন্তান কার সঙ্গে চলাফেরা করে সেদিকে নজর দিন। সামাজিক ভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিহত করতে হবে।

/সিএ/টিএন/

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় শোলাকিয়ার বোমা হামলা 

চাপাতি রাখার বিশেষ পোশাক

শোলাকিয়ার এক হামলাকারী পুলিশের গুলিতে নিহত

শোলাকিয়ায় বোমা হামলায় দুই পুলিশসহ নিহত ৪, আহত ১২

‘হামলায় অংশ নেয় ৮-১০ জন এবং প্রচণ্ড ক্ষিপ্রগতির’

গুলশান ও শোলাকিয়ার ঘটনা তদন্তে বাংলাদেশে আসছে ভারতীয় দল

শোলাকিয়ার হামলাকারীদের বয়স ২০ থেকে ২৫

শোলাকিয়া হামলায় ‘সন্দেহভাজন’ শরিফুল আটক হয় ময়মনসিংহে

শোলাকিয়ায় কেন নিরাপত্তা নিশ্চিত করা গেলো না!

গুলশানে হামলাকারী চক্রটিই শোলাকিয়ার ঘটনায় জড়িত: ডিআইজি নুরুজ্জামান

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের