শোলাকিয়ায় হামলাকারী নিহত ‘জঙ্গি’ নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৬, ১৮:১৩আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১৮:৫৮

শোলাকিয়া ঈদ জামাতে হামলাকারী নিহত ব্যক্তি নাম আবির আহমেদ বলে নিশ্চিত হওয়া গেছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, নিহত হামলাকারীর পরিচয় পাওয়া গেছে। আবির আহমেদ
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থী আবির রহমান গত আট মাস ধরে নিখোঁজ ছিল। বসুন্ধরা আবাসিক এলাকার নিবাসী আবির ২০১০ সালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল থেকে এ লেভেল পাস করে।
গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের আধা কিলোমিটারের মধ্যে বোমা হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তার নাম ঝর্ণা রানি ভৌমিক। নিহত অপরজন হামলাকারী বলে জানায় পুলিশ। শোলাকিয়ায় হামলাকারী নিহত ব্যক্তি নাম আবির আহমেদ
এর আগে গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারীদের মধ্যে নিবরাস ইসলাম একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
/ইউআই /এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম