কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়লেন নিশা দেশাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৬, ২০:৩৩আপডেট : ১২ জুলাই ২০১৬, ২০:৪৩

নিশা দেশাই বিসওয়াল দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশে তার তিন দিনের সফর শেষে মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে শ্রীলংকার রাজধানী কলম্বোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রওনা হওয়ার আগে এক টুইট বার্তায় নিশা তার ঢাকা সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এ সময় তিনি সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন ও বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি টুইটে সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কী ধরনের সহযোগিতা দেবেন, তারও একটি সুনিদিষ্ট বর্ণনা দেন। নিশা দেশাইয়ের টুইট

ঢাকা ছাড়ার আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের বাসভবনে সংবাদপত্র ও টিভি চ্যানেলের সম্পাদকদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠক করেন।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা ও সহযোগিতা করার বিষয়ে মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা করতে রবিবার (১০ জুলাই) ঢাকায় আসেন।

নিশা ঢাকায় অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর দু’জন উপদেষ্টা এবং কূটনীতিকদের সঙ্গে পৃথকভাবে দেখা করেন। ঢাকায় অবস্থানকালে তিনি গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্ট পরিদর্শন করেন।

গত ১ জুলাই এই রেস্টুরেন্টে এক সন্ত্রাসী হামলায় দু’জন পুলিশ কর্মকর্তা ও ১৭ জন বিদেশি নাগরিকসহ ২২ জন লোক নিহত হয়। হলি আর্টিসান বেকারি চত্বরে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় তিনি বলেন, বাংলাদেশে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

ঢাকা সফরকালে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন উপ-সহকারি পররাষ্ট্রমন্ত্রী ম্যানপ্রিট আনন্দ তার সঙ্গে ছিলেন। সূত্র: বাসস।

আরও পড়ুন- 
পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করবে সরকার 

গুলশান হামলা: খায়রুল ও উজ্জ্বল ছিল ‘আহলে হাদিস’র অনুসারী

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী