পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৬, ১৫:১০আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৫:৩১

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পর এবার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি),  শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারশন নেতাসহ শিক্ষকদেরকে ডেকেছে সরকার।
আগামী ২৩ জুলাই সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সভা করবেন শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির কর্মকর্তারা। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও ওই সভায় উপস্থিত থাকবেন।  
মঙ্গলবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইউজিসির চেয়ারম্যানের এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ইউজিসির এক কর্মকর্তা।
তিনি বলেন, সরকার শিক্ষকদের কিছু নির্দেশনা দেবেন। তাদের মতামত ও বক্তব্যও শোনা হবে।
এর আগে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
উল্লেখ্য, জঙ্গি হামলার সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িত থাকার প্রমাণ মেলায় আগামী ১৭ জুলাই (রবিবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতিত্ব করবেন।

/আরএআর/এফএস/ এপিএইচ/

আরও পড়ুন:

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী

সুপ্রিম কোর্ট এলাকায় বাড়তি সতর্কতা

জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে ৪ বাংলাদেশির কারাদণ্ড

সম্পর্কিত
সর্বশেষ খবর
অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প: বাণিজ্যমন্ত্রী
অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প: বাণিজ্যমন্ত্রী
আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের
আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের
ফাইনালে ধাক্কাধাক্কির পরও আর্জেন্টাইন খেলোয়াড়ের শাস্তি চান না গাভি!
ফাইনালে ধাক্কাধাক্কির পরও আর্জেন্টাইন খেলোয়াড়ের শাস্তি চান না গাভি!
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার