জঙ্গি হামলাকারীরা নিঃসন্দেহে দোজখের আগুনে পুড়বে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জুলাই ২০১৬, ১৫:৪২ আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১০:০৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) ‘জঙ্গি হামলাকারীরা দোজখের আগুনে পুড়বে এবং এতে কোনো সন্দেহ নেই’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে গণভবনে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে যখন আলোর পথে যাত্রা শুরু করেছে, তখন জঙ্গিবাদের মাধ্যমে তাকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে।  
জঙ্গি তৎপরতায় জড়িতদের বেশিরভাগ বাংলাদেশের নামিদামি বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের ছাত্র এবং উচ্চবিত্ত পরিবারের সন্তান। ইংরেজি মাধ্যমে তাদের পড়াশোনা। জীবনের সব ধরনের আকাঙ্ক্ষাই তাদের পূর্ণ হয়ে থাকে। এরপরও কেন তারা জঙ্গিবাদের মতো জঘন্য কাজে নিজেদের জড়াচ্ছে, এ নিয়ে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা সবসময় চাই বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে। আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। আমাদের ঘোষণা রয়েছে, কিছুতেই আমরা বাংলাদেশকে সন্ত্রাস জঙ্গীবাদের  স্থান হতে দেবো না।
প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা চাই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে একটি শান্তিপূর্ণ, অর্থনৈতিকভাবে উন্নত, সমৃদ্ধ দেশ। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, দেশ দিয়ে গেছেন, আত্মপরিচয়ের সুযোগ দিয়ে গেছেন। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে অর্থনৈতিক উন্নয়নের দিকে সবচেয়ে বেশি নজর দিয়েছে। তৃণমূল পর্যায় থেকে ব্যাপকভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে। বাংলাদেশে এখন বিদেশি বিনিয়োগ আসছে। সবাই বিস্মিত, অল্প সময়ে বাংলাদেশ কিভাবে এতোখানি উন্নতি করেছে।

যখন বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি এমনই উজ্জ্বল, যখন আমরা আলোর পথে যাত্রা শুরু করেছি, ঠিক ওই সময়ে এসব ঘটনা ঘটিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট, উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত ও দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা চলছে।

জঙ্গীবাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়ে, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে সন্তানদের দেখভালে অভিভাবকসহ সবাইকে আরও যত্নবান হতে হবে বলে পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকালে খুলনা ও  বরিশাল বিভাগের প্রশাসন ও জনপ্রতিনিধিসিহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে দিনের দ্বিতীয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময়ে অংশ নেবেন প্রধানমন্ত্রী। 

/পিএইচসি/এইচকে/  

আরও পড়ুন: নারীদের ওপর বেশি নৃশংস ছিল হামলাকারীরা!

সম্পর্কিত
সর্বশেষ খবর
বছরের ১০ মাসই সুপেয় পানির সংকট, প্রধানমন্ত্রীর সফরে কি মিলবে সমাধান?
বছরের ১০ মাসই সুপেয় পানির সংকট, প্রধানমন্ত্রীর সফরে কি মিলবে সমাধান?
এক হচ্ছে টেসলা ও স্পেসএক্স! একীভূতকরণের ইঙ্গিত মাস্কের
এক হচ্ছে টেসলা ও স্পেসএক্স! একীভূতকরণের ইঙ্গিত মাস্কের
২০ শতাংশ বাড়তি ভাড়ায় প্রিমিয়াম আরাম নমো ভারতে
২০ শতাংশ বাড়তি ভাড়ায় প্রিমিয়াম আরাম নমো ভারতে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী