চলছে ‘জংগীর সাথে কথোপকথন’

উদিসা ইসলাম
১৩ জুলাই ২০১৬, ১৯:০৩আপডেট : ১৩ জুলাই ২০১৬, ২০:৪৭

জংগীর সাথে কথোপকথন জঙ্গিবাদে আকৃষ্ট করতে চাওয়া অনেক ফেসবুক পেজ এখনও সক্রিয়। পেজগুলো নিয়মিত আপডেট করা হচ্ছে। চলছে আলোচনাও। এগুলোর মধ্যে একটির নাম, ‘জংগীর সাথে কথোপকথন’। যেখানে বলা হয়েছে- ‘জঙ্গি’ অর্থ ‘যোদ্ধা’। যে যুদ্ধ করে। পবিত্র কুরআন অনুযায়ী, যারা মুমিন তারা আল্লাহর পথে যুদ্ধ করে। আর যারা কাফির তারা তাগুতের পথে যুদ্ধ করে।

বিশ্লেষকরা বলছেন, এ ধরনের পেজ দেখে আগ্রহী হয়ে কেউ কেউ সংযুক্ত হন এবং পরে বিভ্রান্ত হন। এমনই একজনের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের। তিনি জানান, শুরুতে জঙ্গি বিষয়টা কী আর ওই পেজে কী ধরনের কথোপকথন হয়, তা জানার আগ্রহ থেকেই তার যুক্ত হওয়া। এরপর তিনি ধীরে ধীরে তাদের সব পোস্ট দেখা শুরু করেন। কখনও লাইক বা শেয়ার দেননি। কিন্তু তাদের নতুন নতুন পোস্ট দেখার আগ্রহ তৈরি হয়। পরে তাদের কথাবার্তা সুবিধাজনক মনে না হওয়ায় তিনি সরে আসেন।

জঙ্গি তালিকার স্ক্রিনশট গুলশান ও শোলাকিয়ায় সাম্প্রতিক হামলায় জড়িতদের পরিচয় বেরিয়ে আসার পর যখন প্রশ্ন উঠছে- কেন বিত্তশালীদের সন্তানেরা জঙ্গি কার্যকলাপে যুক্ত হচ্ছেন, তখন এই পেজে গত ১০ জুলাই লেখা হচ্ছে- বস্তুত জঙ্গিদের ইতিহাস ঘাঁটলে আপনারা দেখবেন, উচ্চশিক্ষিত এবং ধনী-সম্ভ্রান্ত পরিবারের ছেলেরাই অধিকহারে জঙ্গি হয়। এটা নতুন কোনও ট্রেন্ড না। শায়খ উসামার পরিবার পুরো আরবের সবচেয়ে ধনী পরিবারগুলোর মধ্যে একটি।

গুলশান হামলাকে ‘ন্যায্য’ দাবি করে ৬ জুলাই একটি পোস্ট দেওয়া হয়। এতে বলা হয়, গুলশানে যে বিদেশিদের হত্যা করা হয়েছে, তারা ‘হারবি কাফির’ বা ‘যুদ্ধরত কাফির সম্প্রদায়’। এদেরকে হত্যা করা শরিয়ত সম্মত। কারণ এরা মুসলিম জাতির সঙ্গে যুদ্ধরত জাতির সদস্য। আর যাদের সঙ্গে যুদ্ধ চলতেছে, তাদেরকে তো হত্যা করাই যাবে।

জংগীর সাথে কথোপকথন পেজের পরিচিতি দিতে গিয়ে বলা হয়েছে, আমাদের ব্যাপারে আপনাদের অনেক কৌতুহল- আমরা কী চাই- কেন চাই- কিভাবে চাই- কিভাবে আমরা এই পথে এসেছি- আমাদের কে মোটিভেট করলো- আমাদের মানসিক অবস্থা কেমন- আমাদের ওয়ার্ল্ডভিউ কেমন- আইএস এবং আল-কায়েদার মতাদর্শগত পার্থক্য কী কী- আরও কত কি। আমাদের ব্যাপারে আপনাদের বিভিন্ন ধরনের যুক্তিসঙ্গত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের এই পেজ। সাংবাদিকদের জন্য এটা একটা তথ্যভাণ্ডার। আপনারা সরাসরি একজন জঙ্গির ইন্টারভিউ নেওয়ার সুযোগ পাচ্ছেন ইনশাআল্লাহ। সমাজ বিজ্ঞানীদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ফিল্ড অফ স্টাডি।

জঙ্গিবাদ নিয়ে গবেষণা করা নির্ঝর মজুমদার বলেন, ‘নিজেদের মধ্যে কম গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের জন্য আরও একটি কৌশল কাজে লাগায় আইসিসের মতো আন্তর্জাতিক জঙ্গিরা, তা হলো টুইটারে বিভিন্ন হ্যাশট্যাগ, যেগুলো খুঁজে বের করা বেশ কঠিন। ফলে শক্ত মনিটরিংয়ের মাধ্যমে এই গোষ্ঠীকে নিয়ন্ত্রণে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই পেজগুলো অধিকাংশ ক্ষেত্রেই সরাসরি জঙ্গিবাদ এবং চরমপন্থায় উস্কানি দিয়ে থাকে এবং কিছু ক্ষেত্রে চরম সাম্প্রদায়িক বিদ্বেষমূলক লেখালেখি করে। এই পেজগুলো সংখ্যায় প্রচুর এবং অধিকাংশ ক্ষেত্রে এগুলো সরকারের মনিটরিংয়ের বাইরে থাকে বলেই আমার ধারণা।’


/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম