মন্ত্রীদের ওপর হামলার আশঙ্কা, এসএমএস দিয়ে সতর্ক করলেন পুলিশ কমিশনার

বিশেষ প্রতিনিধি
১৮ জুলাই ২০১৬, ২৩:১০আপডেট : ১৮ জুলাই ২০১৬, ২৩:২৬

মন্ত্রিসভা হামলার আশঙ্কা প্রকাশ করে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান। একাধিক মন্ত্রী এই বার্তা পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। পুলিশ কমিশনারও এই বার্তা দেওয়ার কথা জানিয়েছেন।
পুলিশ জানায়, মন্ত্রীদের ওপর জঙ্গি হামলার আশঙ্কা থাকায় তাদের এই বার্তার মাধ্যমে সতর্ক করা হয়েছে।
ডিএমপি কমিশনারের পাঠানো ওই বার্তায় সালাম জানিয়ে বলা হয়, ‘গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী জঙ্গিরা যে কোনও সময় মন্ত্রিসভার যে কোনও সদস্যের ওপর হামলা চালাতে পারে। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’
বার্তায় মন্ত্রীদের সতর্ক থাকা, গানম্যান ও নিরাপত্তা দলকে ব্রিফ করার অনুরোধ জানানো হয়।
ডিএমপি কমিশনারের ক্ষুদে বার্তা

 

‘Sir,

ASSALAMUALAIKUM, Source received Intel that Militant group may carry out attack on any cabinet minister any time.
We have given proper instructions to all concern. Please take care and brief your gun man / protection party. Regards’

এর আগে গত ১১ জুলাই মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যদের নিজে সতর্ক থাকা এবং অন্যকে সতর্ক করার পরামর্শ দেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকেও প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
তবে একজন মন্ত্রী পুলিশ কমিশনারের কাছ থেকে এই এসএমএস পেয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তো এসএমএসটি দিতে পারতেন!’

এর আগে মঙ্গোলিয়া যাওয়ার আগের দিন প্রধানমন্ত্রী আরও হামলার আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকতে বলেন। তিনি বলেন, ‘গুলশান ও শোলাকিয়ার হামলাই শেষ নয়। জনপ্রতিনিধি, মন্ত্রী, পুলিশ, র‍্যাব, বিজিবি, সশস্ত্র বাহিনী, সাংবাদিক, বিদেশি নাগরিকদের ওপর হামলার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি