একুশ কেবল আন্দোলন নয়, উন্নয়নেরও কথা বলে: মমতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৬, ১৮:৩০আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৮:৩০

মমতা আবার একুশের কথা মনে পড়ছে। একুশ কেবল আন্দোলনে শেষ হয় না। একুশ উন্নয়নেরও কথা বলে। আজকে একটি ঐতিহাসিক দিন। ভারত বাংলাদেশ বাণিজ্যিক বন্দর নতুন করে যাত্রা শুরু করবে। রেলওয়ে চালু করায় একাত্মতা আরও ভালো বাড়বে।
বৃহস্পতিবার বেনাপোল পেট্রাপোল সমন্বিত চেকপোস্ট উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন। দু-দেশের ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদ মোবারক জানিয়ে তিনি বলেন, ‘আপনারা খুব ভালো থাকবেন। আমাদের ভারত ও বাংলা সম্পর্ক চিরকালের, চিরদিনের, চিরনবীন। চিরদিনই সবাই সবাইকে আমন্ত্রণ জানাই। নতুন দিগন্ত উন্মোচিত হলো। চারশ’র ওপর ট্রাক যাতায়াত করবে। এছাড়া চ্যাংড়াবান্দা, হিলি আছে। আমরা আরও কিছু চেকপোস্ট করেছি। ভারত-বাংলাদেশ-নেপাল-ভুটানের মধ্যে বিভিন্ন ধরনের যোগাযোগের মধ্য দিয়ে বাণিজ্য ও সম্পর্ক উন্নতি হবে। আমাদের একটা ভৌগলিক সীমানা আছে। কিন্তু আমাদের শিক্ষা, সংস্কৃতি এক। ফলে সম্পর্ক উন্নয়ন দরকার, অবকাঠামো দরকার।
মমতা বলেন, পশ্চিমবঙ্গ সবসময় বাংলাদেশকে খুব ভালোবাসে। আরও ভালো সম্পর্ক হোক চাই। আমরা অবশ্যই একসঙ্গে কাজ করবো। ভবিষ্যৎ গড়ার জন্য দুই দেশের শেয়ারিং খুব দরকার।

/ইউআই/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান