আমরা ক্রান্তিকাল পার করছি: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ১১:১২আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১১:১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, মানুষ খুন করা ইসলাম সমর্থন করে না। ইসলাম ধর্মের নামে যারা এ ধরনের কাজ করে, তারা প্রকৃত অর্থে আমাদের পবিত্র ধর্মকে কলুষিত করে। এরা ইসলামের বন্ধু নয় শত্রু। বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সহনশীল অতিথি পরায়ণ ভাবমূর্তি আজ হুমকির সম্মুখীন। বিদেশিরা বাংলাদেশে এসেছেন উন্নয়নের সহযোগিতা করেত। তাদের এখানে এসে জীবন দিতে হলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) জেলা প্রশাসক সম্মেলন ২০১৬ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলন  শুরু হয়েছে।

ডিসি ও মাঠ পর্যায়ের প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সঙ্গে মত বিনিময় করেছি এবং কিছু দিক নির্দেশনা দিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা ক্রান্তিকাল পার করছি। গোটা বিশ্ব আজ সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার। আমাদের সমস্যা আমাদের নিজেদেরই সমাধান করতে হবে। মেধা, মনন, সাহসিকতা এবং বীরত্বে আমরা কোনও অংশেই কম না। কঠিন সংকট মোকাবিলা করে আমরা আজ সামনে এগিয়ে যাচ্ছি। আপনারা যারা মাঠ প্রশাসনে কাজ করেন আপনাদের দায়িত্ব অনেক বেশি। সর্বোচ্চ মেধা, বুদ্ধি, শক্তি দিয়ে সন্ত্রাসীদের রুখতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে সমস্যার সমাধান করতে হবে।’

স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, গ্রামের মুরব্বি, নেতৃস্থানীয় ব্যবসায়ী, নারী সংগঠক, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ, এনজিও কর্মীসহ সমাজের সবাইকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। জনগণকে উদ্বুদ্ধ করতে পারলে কোনও কাজই কঠিন নয় জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জনগণকে সচেতন করার কর্মসূচি গ্রহণ করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। অভিভাবকদের প্রতি আহ্বান, আপনাদের সন্তানকে সঠিক দিক নির্দেশনা দিন। তারা যাতে কোনওভাবে বিপথে না যায় সেদিকে খেয়াল রাখবেন।’

/পিএইচসি/এসটি/

আরও পড়ুন:

কল্যাণপুর আস্তানার ১১ জনের মধ্যে ৯ জনের নাম বললো আটক জঙ্গি

এক ঘণ্টার অপারেশন স্টর্ম-২৬

‘ওরা বলে আইএস, আমরা বলি জেএমবি’

 ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে পুলিশকে বোমা মারে জঙ্গিরা

আটক এক জঙ্গি যা বললো

কল্যাণপুর এলাকার সব স্কুল বন্ধ ঘোষণা

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজেকে বারবার অপরাধী মনে হয়? 'মোরাল ইনজুরি' নিয়ে যা বলছে গবেষণা
নিজেকে বারবার অপরাধী মনে হয়? 'মোরাল ইনজুরি' নিয়ে যা বলছে গবেষণা
বাংলায় কথা বলতে গিয়ে হঠাৎ ইংরেজি! মস্তিষ্কে তখন কী ঘটে জানেন?
বাংলায় কথা বলতে গিয়ে হঠাৎ ইংরেজি! মস্তিষ্কে তখন কী ঘটে জানেন?
তৃণমূল থেকে ভবিষ্যতের ক্রীড়া নক্ষত্র গড়ার অনন্য উদ্যোগ
তৃণমূল থেকে ভবিষ্যতের ক্রীড়া নক্ষত্র গড়ার অনন্য উদ্যোগ
শিক্ষিকার ভিডিও নিয়ে যারা ট্রল করেছে, তাদের শনাক্তে নেমেছে পুলিশ
শিক্ষিকার ভিডিও নিয়ে যারা ট্রল করেছে, তাদের শনাক্তে নেমেছে পুলিশ
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি