কল্যাণপুরের ঘটনায় মামলা যে কোনও সময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৬, ১৮:২১আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৮:২১

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান কল্যাণপুরে জঙ্গি আস্তানা শনাক্ত হওয়ার ঘটনায় মিরপুর থানায় মামলা করার প্রস্ততি নিচ্ছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রস্তুতি চলছে। যেকোন সময়ই মামলা হবে।

এদিকে নিহত সব জঙ্গির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে দেখছে পুলিশ। এছারা পরিচয় নিশ্চিত করার বিষয়ে পরীক্ষার জন্য তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। 

এর আগে কল্যাণপুরের যে ভবনে জঙ্গিরা অবস্থান করছিল সেই তাজ মঞ্জিলের তথ্য যাচাইবাছাই না করে জঙ্গিদের ভাড়া দেওয়ার অভিযোগে বাড়ির মালিকের স্ত্রী মমতাজ পারভিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন। রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন আদালত। মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. বজলুর রহমান জানান, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পারভিনকে গ্রেফতার দেখিয়ে ৫ দিনের আবেদন জানানোর পর আদালত দুই দিনের আবেদন মঞ্জুর করেছেন। 

উল্লেখ্য ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকরা বুধবার বেলা পৌনে ১২টায় শুরু করে ১টা ২০ মিনিটে ৯ জঙ্গির ময়নাতদন্ত শেষ করেন।

মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। অপারেশন স্টর্ম-২৬ নামে প্রায় এক ঘণ্টাব্যাপী এই অভিযান চলে।

র‌্যাব-পুলিশের অন্তত এক হাজার সদস্য অভিযানে অংশ নেন। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবন ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছিল পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান শুরু হয়। ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। এর মধ্যে সোমবার রাতে ভবনটি থেকে লাফিয়ে পালানোর সময় রাকিবুল হাসান রিগ্যান নামে এক জঙ্গিকে গুলি করার পর আটক করে পুলিশ। আরেকজন পালিয়ে যায়।

আরও পড়ুন- 

গুলশান ও কল্যাণপুরের জঙ্গিদের কানেকশনের প্রমাণ ছবিতেই!

খালেদার চা-চক্র থেকে আসছে জাতীয় ঐক্যের রোডম্যাপ: নির্ধারিত হবে জামায়াতের ভাগ্যও!

দারুল ইহসানের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা দাবি করতে পারবে

/জেইউ/ইউআই/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আবারও চালু হলো ঢাকা-নারিতা বিমানের ফ্লাইট
আবারও চালু হলো ঢাকা-নারিতা বিমানের ফ্লাইট
চুরি করতে চাকরি নিলেন রাজধানীর মার্কেটে, ২৫৯ ভরি স্বর্ণ নিয়ে গায়েব
চুরি করতে চাকরি নিলেন রাজধানীর মার্কেটে, ২৫৯ ভরি স্বর্ণ নিয়ে গায়েব
অকালপ্রয়াণে গিটারিস্ট সাদ্দাম রনি
অকালপ্রয়াণে গিটারিস্ট সাদ্দাম রনি
চরের দখল নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত
চরের দখল নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
এক জেলায় টানা ৭ দিন লোডশেডিং, ‘শাটডাউন’ বলছে প্রশাসন
এক জেলায় টানা ৭ দিন লোডশেডিং, ‘শাটডাউন’ বলছে প্রশাসন