সেই শিশুর চিকিৎসায় মেডিক্যাল টিম গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৬, ১৭:৩৪আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৯:১০

‘জেনেটিক ডিজঅর্ডার’এ আক্রান্ত মাগুরার শিশু বায়োজিদের চিকিৎসায় রবিবার আট সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।  এর আগের দিন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয় তাকে।

জেনেটিক ডিজঅর্ডারে আক্রান্ত শিশু

বয়স চার বছর হলেও বিরল ওই রোগের কারণে বায়োজিদকে বৃদ্ধ দেখা যায়। বায়োজিদের বাড়ি মাগুরার খালিয়া গ্রামে। তার বাবা লাভলু শিকদার, মা তৃপ্তি খাতুন। বায়েজিদের জন্ম ২০১২ সালের ১৪ মে। জন্মের পর থেকেই সমস্যা দেখা দেয় বায়োজিদের। বয়সের ছাপ পড়তে থাকে চেহারায়। তার মা-বাবা স্থানীয় বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করেছেন; কিন্তু কোনও লাভ হয়নি।

এ অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় বায়োজিদকে। তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল টিমের প্রধান করা হয়েছে (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল কালামকে। এরই মধ্যে বায়োজিদের বেশ কয়েক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। সেগুলোর ফল পেতে সপ্তাহ খানেক সময় লাগবে।

চিকিৎসকদের ধারণা, বায়েজিদ জেনেটিক ডিজঅর্ডার-এ আক্রান্ত। চিকিৎসাবিজ্ঞানে যাকে বলা হয়, ‘প্রোজেরিয়া’ বা ‘হাচিনসন-গিলফোর্ড প্রোজেরিয়া সিনড্রোম’। পৃথিবীতে এ রোগে আক্রান্ত শিশুর সংখ্যা শতাধিক।

 

/এআইবি/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি