৭১ পরবর্তী মানবতাবিরোধী অপরাধের বিচারও হতে পারে ট্রাইব্যুনালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৬, ২২:৪২আপডেট : ১১ আগস্ট ২০১৬, ০১:১৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

কেবল ১৯৭১ সালের অপরাধকে ঘিরেই শুধু নয়, যুদ্ধপরবর্তী সময়ের অপরাধের বিচারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে করা সম্ভব। বুধবার যশোরে রাজাকার সাখাওয়াতের মামলায় দেওয়া রায়ের পূর্ণাঙ্গ কপিতে এর উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, রাজনৈতিক, জাতিগত, গোষ্ঠীগত অথবা ধর্মীয় পরিচয়ের কারণে কোনও গোষ্ঠীর ওপর নির্বিচারে হামলাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা যাবে, যদি তা ১৯৭১ পরবর্তী সময়েও হয়ে থাকে।
ট্রাইব্যুনাল বলছেন, শান্তি বিরাজমান এমন সময়েও মানবতাবিরোধী অপরাধ ঘটতে পারে। সংজ্ঞা অনুযায়ী এর জন্য সশস্ত্র সংঘর্ষ বাধ্যতামূলক নয়।
এবিষয়ে জানতে চাইলে ব্যরিস্টার তুরিন আফরোজ বলেন, মানবতাবিরোধী অপরাধ নিয়ে যেসব আন্তর্জাতিক আইন আছে এবং আমাদের আইনের ব্যাখ্যাতেও কেবল যুদ্ধকালীন অপরাধের কথা বলা নেই। এই অপরাধ যখন সশস্ত্র সংঘর্ষ নেই, তখনও ঘটতে পারে।
ট্রাইব্যুনালের আরেক আইনজীবী শাহিদুর রহমান বলেন, ‘মানবতাবিরোধী অপরাধ যখন সশস্ত্র সংঘর্ষ নেই তখনও ঘটতে পারে। কেবল জেনোসাইডের (গণহত্যা) সময় কোনও একটি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়ার উদ্দেশ্যে অপরাধ সংঘটিত হয়েছে, বিষয়টি প্রমাণ করতে হবে।

বুধবার যশোরের রাজাকার সাখাওয়াত হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে যে রায় ঘোষিত হয়েছে, সেখানে একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকারদের গুলিতে আহত মুক্তিযোদ্ধাদের তথ্যদাতা মিরন শেখকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একাত্তরে এই সাখাওয়াতের হাতেই নির্যাতনের শিকার হয়েছিলেন মিরন।

উল্লেখ্য, ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় মিরন তার বাঁ হাতের তিনটি আঙুল দেখিয়ে জানান, তার দুটি আঙুল কেটে ফেলতে হয়েছিল এবং বর্তমানে তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন।

রায়ে মিরন শেখ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলা হয়, ‘ট্রাইব্যুনালের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যশোরের কেশবপুরের মহাদেবপুর গ্রামের জোবেদ আলী শেখে ছেলে মিরন শেখের নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় যুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

/ইউআই/এইচকে/

আরও পড়ুন: সাংবাদিকের হাত কেন দড়িতে বাঁধা?

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের