‘প্রশ্নগুলো সহজ, কিন্তু উত্তর দেওয়ার শব্দ দুষ্প্রাপ্য’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৬, ১১:৪৫আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১১:৪৬

স্ত্রী-সন্তানের সঙ্গে বাবুল আকতার

ছোট্ট ছেলেটির সামনেই মা মাহমুদা খানম মিতুকে হত্যা করে ঘাতকরা। মায়ের রক্ত রঞ্জিত হয় তার জুতা। সেই স্মৃতি ছোট্ট ছেলেটি হয়তো কখনই ভুলতে পারবে না। এসপি বাবুল আকতারের স্ত্রী মিতু হত্যা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। কিন্তু মেলেনি কোনও সদুত্তর। মিতুকে নিয়ে বাবুল এ পর্যন্ত তার অনুভূতি প্রকাশও করেননি।

স্ত্রী হত্যার ৬৯ দিনের মাথায় নিজের ফেসবুক পেজে লেখা স্ট্যাটাসে বাবুল আকতার স্ত্রী ও সন্তানদের নিয়ে লিখেছেন। তিনি লিখেছেন, ‘গোলকধাঁধার মারপ্যাঁচ বুঝার বয়স কী হয়েছে মায়ের মৃত্যুর সাক্ষী ছেলেটার? তার প্রশ্নগুলো সহজ, কিন্তু উত্তর দেওয়ার মত শব্দ দুষ্প্রাপ্য।’

তিনি আরও লিখেছেন, ‘যখন মা হারানো মেয়েটার অযথা গড়াগড়ি দিয়ে কান্নার শব্দ কেবল আমিই শুনি, তখন অনেকেই নতুন নতুন গল্প বানাতে ব্যস্ত। আমি তো বর্ম পড়ে নেই, কিন্তু কোলে আছে মা হারা দুই শিশু। আঘাত সইতেও পারি না, রুখতেও পারি না।এরপর আর কোনও ভোর আমার জীবনে সকাল নিয়ে আসেনি। সন্তান দুটো এবং আমি আর স্নেহের ছায়ায় ঘুমাইনি। এরপরই আমি বুঝেছি সংসার কী।’

আরও পড়ুন: ‘সংসার মানে তুমি’

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী