বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৬, ০৬:৫৬আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ০৭:৩২

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। এসময় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের নেতৃত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সশস্ত্র সালাম প্রদর্শন করা হয়। 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী ধানমণ্ডির ৩২ নম্বর  বাড়িতে প্রবেশ করেন। বঙ্গবন্ধু যেখানে প্রথম বুলেট বিদ্ধ হন সেই সিঁড়িতে ফুলের পাপড়ি ছিঁটিয়ে দেন তিনি। পরে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং দোয়া পড়েন।  


রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন।

এর পরপরই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় স্থানটি।  বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। 

এরপর বনানীতে  নিহত পরিবারের অন্যান্য সদস্যদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি  উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ছাড়াও সরকারি-বেসরকারি উদ্যোগে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশের সব সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

দিবসটি উপলক্ষে বাদ জোহর দেশের সব মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হবে। মন্দির, প্যাগোডা, গির্জায় হবে বিশেষ প্রার্থনা। রাজধানীসহ সারাদেশে দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মধ্যে খাবার বিতরণ করা হবে আওয়ামী লীগের পক্ষ থেকে। এ ছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও বেতারগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে এবং পত্রিকাগুলো ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশ করেছে।

এছাড়া শোক দিবস উপলক্ষে মঙ্গলবার আওয়ামী লীগের উদ্যোগে খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এদিকে ভোর থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জড়ো হতে শুরু করেন ধানমণ্ডি ৩২ নম্বরে। যারা এসেছেন তাদের বেশিরভাগের পরনে ছিল কালো পোশাক। এছাড়া ৩২ নম্বরের আশপাশের এলাকাজুরেও কালো পতাকা, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে।

ছবি: ফাইল ফটো

আরও পড়ুন: জনক হারানোর দিন 

/পিএইচসি/এআর/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের