চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে সাঈদী ও মওদুদীর বই জব্দ

চট্টগ্রাম ব্যুরো
১৬ আগস্ট ২০১৬, ২০:৪১আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ২০:৫৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে উদ্ধারকৃত বিতর্কিত বই

 

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের গ্রন্থাগারে মঙ্গলবার তল্লাশি চালিয়ে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও জামায়াতের প্রতিষ্ঠাতা আবু আলা মওদুদীর লেখা বই জব্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক ছাত্র নুরুল ইসলাম ওরফে মারজানকে গুলশান হামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে আইন-শৃঙ্খলা বাহিনী শনাক্ত করার পর ওই বিভাগ এবং ইসলামি স্টাডিজ বিভাগে কী ধরনের পড়াশোনা হয় সে বিষয়ে জানতে মঙ্গলবার দুপুরে আরবি ও ইসলামি স্টাডিজ বিভাগের গ্রন্থাগারে তল্লাশি চালানো হয়। ওই তল্লাশিতে বিতর্কিত ও দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও জামায়াতের প্রতিষ্ঠাতা আবু আলা মওদুদীর লেখা বই পাওয়া যায়। পরে দুটি বিভাগকে এ ধরনের বিতর্কিত লেখকদের বই না রাখার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, আরবি বিভাগের ছাত্র মারজান দ্বিতীয় বর্ষের পরীক্ষা সম্পন্ন না করেই ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে বিভাগে অনুপস্থিত রয়েছে। ক্যাম্পাসেও তাকে আর দেখা যায়নি। পুনঃভর্তি না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে তার ছাত্রত্ব চলে গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা।

এক প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, ওই বিভাগ দুটিতে কী ধরনের সিলেবাসে পড়ানো হয় তা খতিয়ে দেখা হচ্ছে। যদি ‘ওই ধরনের’ কোনও অভিযোগ পাওয়া যায় তাহলে সংশ্লিষ্টদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

/এআরএল/টিএন/

আরও পড়ুন:

সম্পর্কিত আরও খবর:

মারজানের বাবা আটক, দাবি পরিবারের

পাওয়া গেলো মারজানের পরিচয়

বউসহ আট মাস ধরে নিখোঁজ মারজান!

গুলশান হামলার আরেক মাস্টারমাইন্ড ‘মারজান’

মারজানের তথ্য চায় পুলিশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী