দুই দিনের আগে খুলছে না বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৬, ০০:০৬আপডেট : ২২ আগস্ট ২০১৬, ০০:০৬

বসুন্ধরা সিটিতে আগুন আগামী দুই দিনের আগে বসুন্ধরা শপিং মল খোলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন মলটির ইনচার্জ টি আই এম লতিফুল ইসলাম। রবিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে তিনি এ তথ্য জানান।
লতিফুল ইসলাম বলেন, বসুন্ধরা শপিং মলটি বুধবার নাগাদ খোলা হতে পারে। মলের ৬ তলায় সি-ব্লকের অন্তত একশটি দোকান রয়েছে। এরমধ্যে অন্তত সাত থেকে আটটি দোকান আগুনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বসুন্ধরা সিটির হেড অব মার্কেটিং জসিমউদ্দীন জানান, আগুনে ছয়তলার সি ব্লকের ৭ থেকে ৮টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন ৬ তলা থেকে ছড়িয়ে পড়েনি। আমাদের নিজস্ব ৬০ জন ফায়ার ফাইটার এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ছাড়া বর্তমানে মার্কেটের ভেতরে আর কেউ নেই। আমরা আজই মার্কেট পরিষ্কার করে ফেলবো। আশা করছি আগামীকাল বা পরশুর মধ্যে মার্কেট খুলে দেওয়া সম্ভব হবে।

প্রসঙ্গত, রবিবার সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে বসুন্ধরার অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তাদের সঙ্গে দ্বিতীয় দফায় আরও সাতটি ইউনিট যোগ দেয়। এরপর সন্ধ্যা নাগাদ ২৯টি ইউনিটের দেড়শ কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করে রাত ৮ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: বসুন্ধরার আগুন নিয়ন্ত্রণব্যবস্থার ত্রুটি কোথায়? 

/এআরআর/এমও/আপ-এআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের