পুরনো হাইকোর্ট ভবনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছন। তিনি জানান, ‘আজ মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে আইনমন্ত্রী বরাবর চিঠিটি পাঠানো হয়েছে।’
চিঠিতে আগামী সাত দিনের মধ্যে সুপ্রিম কোর্ট এলাকায় পুরনো হাইকোর্ট ভবন থেক ট্রাইব্যুনাল সরিয়ে নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন কৌঁসুলি জিয়াদ আল মালুম।
চিঠির বিষয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু শুনিনি। সোমবার পর্যন্ত আমি কোনও চিঠি পাইনি।’
ট্রাইব্যুনালের প্রসিকিউটর জিয়াদ আল মালুমের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ঢাকার বাইরে। প্রসিকিউশন অফিসে চিঠির এসে থাকলেও আমি জানি না। তবে শুনেছি ৩১ অক্টোবরের মধ্যে আমাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
২০১০ সালে ট্রাইব্যুনাল গঠনের পর থেকে সুপ্রিম কোর্টের মাজারগেট সংলগ্ন পুরাতন হাইকোর্ট ভবনেই কার্যক্রম চলে আসছে। এখানেই প্রসিকিউটর ও ডিফেন্স আইনজীবীদের জন্য অফিস বরাদ্দও রয়েছে।
আরও পড়ুন: মৌসুমীর বাসায় নিয়মিত যাতায়াত ছিল সন্দেহভাজন জঙ্গিদের
/ইউআই/এসটি/








