প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান ও তার স্ত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের আশ্রয় দিয়ে মন্ত্রী বানিয়েছে, তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে। তাই তাদেরও কী শাস্তি হবে, তা আজ ভাবতে হবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথভাবে এই সভার আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের আশ্রয়দাতাদের বিচার জনগণের সামনে হতে হবে। এ জন্য জনমত গড়ে তুলতে হবে।’ তিনি আরও বলেন, ‘যেসব জঙ্গি মারা যাচ্ছে; তাদের জন্য খালেদা জিয়ার মায়াকান্না কেন? তাদের পক্ষ নিয়ে খালেদা বলছেন, শেকড়ের সন্ধান কেন করা হচ্ছে না? শেকড়ের সন্ধান করা লাগে না। যিনি তাদের মদদ দেন, শেকড় যে সেখান থেকে, সেটা খুঁজে দেখার প্রয়োজন পড়ে না। জঙ্গিদের বাঁচিয়ে রেখে কী করবেন? তাদের পুঁজা করবেন? শিকড় সেখান থেকে আসে কিনা, তা তদন্ত করতে হবে। শিকড়ের সন্ধানে যেতে হবে না। শিকড় নিজেই কথা বলবে। এদের রেহায় নেই। তাদেরও বিচার হবে। জনগণ একদিন তাদের বিচার করবে।’
/পিএইসসি/এসএনএইচ/এআরএল/
আরও পড়ুন:







