কারাগারের পথে মীর কাসেমের রায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ১৯:২৪আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৯:২৯

মীর কাসেম আলী মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউয়ের (রায় পুনর্বিবেচনা) পূর্ণাঙ্গ রায় ট্রাইব্যুনাল থেকে কারাগারে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহিদুল আলম ঝিনুক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতত্বে আপিল বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করে রায় প্রকাশ করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

বিকাল পাঁচটা ১ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ আপিল বিভাগের অপর চার বিচারপতির সাক্ষরের পর এ রায় প্রকাশ করা হয়। রায়টি বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ট্রাইব্যুনালে আসে। ট্রাইব্যুনালের সাক্ষরের পর আনুষ্ঠানিকতা শেষে আদেশ লাল সালুতে মুড়িয়ে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে জেলা মেজিস্ট্রেট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রায়ের কপি পাঠানো হয়েছে।

গত ২৪ আগস্ট রিভিউ শুনানির তারিখ নির্ধারিত দিন থাকলেও মীর কাসেম আলীর আইনজীবীরা আবারও সংশ্লিষ্ট শাখায় সময় আবেদন করেন। এর আগে ২৫ জুলাই নির্ধারিত দিন থাকলেও সেদিন সময় আবেদন মঞ্জুর করে ২৪ আগস্ট দিন ধার্য করে দিয়েছিলেন আদালত।

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর গত ৮ মার্চ আপিলের ওই সাজাই বহাল থাকে। ৬ জুন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনার  জন্য ১৯ জুন আবেদন করেন মীর কাসেম।

/ইউআই/এআরএল/

আরও পড়ুন: 

‘বের হয়ে নেই চাকরি দেবো’

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে