‘মীর কাসেমের ফাঁসি কার্যকরে আর কোনও বাধা নেই’

আমানুর রহমান রনি
০২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ২২:২৩

মীর কাসেম

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তার ফাঁসি কার্যকরে আর কোনও আইনি বাধা রইল না। এমনটাই জানিয়েছেন আইনজীবীরা।

শুক্রবার দুপুরে মীর কাসেম রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে জানান। ফলে ফাঁসি কার্যকরের আগের সর্বশেষ আইনি প্রক্রিয়াটিও শেষ হয়েছে। এখন কারা কর্তৃপক্ষ যে কোনও সময় তার ফাঁসি কার্যকর করতে পারবে বলে জানিয়েছেন ঢাকা বারের সাবেক সভাপতি মোখলেসুর রহমান বাদল।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফাঁসি কার্যকরে এখন আর কোনও আইনগত বাধা নেই। জেল কোড অনুযায়ী যে কোনও সময় তার ফাঁসি কার্যকর করা যাবে। হয়তো কারা কর্তৃপক্ষ সেই প্রস্তুতি নিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি মীর কাসেমের ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি চাইতেও পারেন, নাও চাইতে পারেন। এখানে কারা কর্তৃপক্ষ এবং তার সঙ্গেই কথা হয় কেবল। যেহেতু তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা না চাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন অতএব ফাঁসি কার্যকরে আর কোনও বাধা নেই।’

শুক্রবার বিকালে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মীর কাসেমের কাছে প্রাণভিক্ষার বিষয়টি শুক্রবার দুপুরে আবার জানতে চাওয়া হয়েছিল।  তিনি জানিয়েছেন, তিনি প্রাণভিক্ষা না চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’

তবে কবে নাগাদ ফাঁসি কার্যকর করা হবে-সে বিষয়ে তিনি কোনও কিছু জানাতে পারেননি।

এদিকে, কাশিমপুর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত ৩০ আগস্ট একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার আপিলের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ হয়। ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় আপিল বিভাগ বহাল রাখেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে এই রায় দেন। ওইদিন সন্ধ্যায় রায়ের অনুলিপি কেন্দ্রীয় কারাগার, জেলা প্রশাসক, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়। পরদিন কাশিমপুর কাগারে তাকে রায় পড়ে শোনানো হয়। এসময় তার কাছে কারা কর্তৃপক্ষ জানতে চায়, তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবনে কিনা। মীর কাসেম তখন জানা, তিনি চিন্তা করে জানাবেন।

বৃহস্পতিবার মীর কাসেমের কাছে এবিষয়ে সিদ্ধান্ত জানতে চাওয়া হলে তিনি পুনরায় সময় চান। পরে শুক্রবার দুপুরে তিনি জানান, প্রাণভিক্ষা চাইবেন না।

২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

/এআরআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের