এই উট আরবের না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৬, ২২:০১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ২২:০৫

এই উট আরবের না

গাবতলী পশুর হাটে অন্যান্য বছরের মতো এবারও কয়েকজন বিক্রেতা নিয়ে এসেছেন উট। গরু ও ছাগলের পাশাপাশি উটের প্রতিও ক্রেতাদের আগ্রহ কম নয়।সবার ধারণা এই উট এসেছে সৌদি আরব থেকে।খোঁজ নিয়ে জানা গেল,এসব উট সৌদি আরবের নয়।কোরবানি উপলক্ষে উটগুলো ভারতের রাজস্থান থেকে আমদানি করা হয়েছে ।

রবিবার রাজধানীর স্থায়ী পশুর হাট গাবতলীতে গিয়ে দেখা যায়, গরু-ছাগলের পাশাপাশি উট আর দুম্বার প্রতিও আগ্রহ অনেকের ক্রেতার। তবে দাম বেশি হওয়ায় কিনতে না পারলেও কাছ থেকে দেখছেন,ছবি তুলছেন অনেকে।

গাবতলী গরুর হাটে উট বিক্রেতা অপু জানান, ‘এই উট আনা হয়েছে ভারতের রাজস্থান থেকে।এরইমধ্যে ৬টি উটের মধ্যে চারটি বিক্রি করেছেন। বাকি দুটিও বিক্রি হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন অপু।’ তিনি জানান, ‘সাড়ে ৬ লাখ থেকে ৯ লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রতিটি উট। অপু জানান, ‘অনেকেই উট দেখতে আসেন, ছুঁয়ে দেখেন। কেউ কেউ ছবি তুলছেন।’ মানুষের ভিড় সামলাতে বেগ পেতে হচ্ছে বলে জানান তিনি।

কয়েকজনকে এক সঙ্গে উটের সঙ্গে ছবিও তুলতে দেখা গেছে।তাদের একজন রফিকুল আসাদ বলেন, ‘গরু কিনতেই এসেছি। বাসায় পরিবারের সদস্যদের দেখানোর জন্য ছবি তুলে নিয়ে যাচ্ছি। দাম একটু কম হলে হয়তো কোরবানির কথা বিবেচনা করা যেত।’

ধানমন্ডি থেকে গাবতলী হাটে গরু কিনতে আসা হাবিবুর রহমান ছেলেকে উট দেখাচ্ছেন। তিনি বলেন, ‘উট তো সচারচর দেখা যায় না। ছোট ছেলেকে তাই কাছ থেকে উট দেখালাম।’

/সিএ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী