কোরবানির পশুর চামড়া দিয়ে কী করে কওমি মাদ্রাসাগুলো?

চৌধুরী আকবর হোসেন
১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ২৩:০৯

ঈদের পশুর চামড়া

ঈদুল আজহায় দেশের বিভিন্নস্থানের কোরবানির পশুর চামড়া অথবা চামড়া বিক্রির অর্থ মাদ্রাসায় দান করার আহ্বান জানায় কওমি মাদ্রাসাগুলো। এজন্য বিভিন্নস্থানে পোস্টারও লাগানো হয় মাদ্রাসাগুলোর পক্ষ থেকে। এছাড়া, কোরবানির পর মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা বিভিন্ন এলাকায় যান চামড়া সংগ্রহে। কী হয় এই চামড়া দিয়ে? এই চামড়া মাদ্রাসায় দেওয়ার বিধান কী আছে ইসলাম ধর্মে? এমন প্রশ্নের বিস্তারিত জানিয়েছেন দেশের প্রখ্যাত আলেমরা।

ইসলাম ধর্মমতে, কোরবানির পশুর চামড়া যিনি কোরবানি দিচ্ছেন তিনি নিজে ব্যবহার করতে পারবেন। তবে পশুর চামড়া বিক্রি করলে বিক্রিত অর্থ দান করতে হবে দুঃস্থদের।

জানা গেছে, কোরবানির সময় দেশের কওমি মাদ্রাসাগুলো পশুর চামড়া মাদ্রসায় দান করতে উৎসাহী করে সাধারণ মানুষদের। বিভিন্ন সময় বাড়ি বাড়ি গিয়েও মাদ্রাসারা পক্ষ থেকে চামড়া দান করার অনুরোধ করা হয়। মাদ্রাসারা ছাত্ররাই সাধারণত ঈদের দিন পশুর চামড়া সংগ্রহ করে মাদ্রাসার জন্য।

 এ প্রসঙ্গে শোলাকিয়া ঈদগাহের খতিব ফরিদ উদ্দিন মাসঊদ বলেন, ‘কোরবানির পশুর চামড়া নিজে ব্যবহার না করলেও বিক্রিত অর্থ দান করতে হবে দুঃস্থদের, যারা যাকাতের অর্থ ভোগ করতে পারবেন। ইসলাম নিয়ম অনুসারে মসজিদ-মাদ্রাসায় কোরবানির চামড়া বা চামড়া বিক্রিত অর্থ দেওয়া জায়েজ নয়। তবে, কোনও মাদ্রাসা যদি দুঃস্থদের বিনা খরচে লালন-পালন করে সেই মাদ্রাসার তা দান করা যাবে। সাধারণত আমাদের দেশের কওমি মাদ্রাসায় চামড়া সংগ্রহ করা হয় দুঃস্থ শিক্ষার্থীদের লালন পালনের খরচের জন্য। এক্ষেত্রে মাদ্রাসায় চামড়া দান উত্তম, কারণ এক দিকে যেমন দুঃস্থদের দান করা হচ্ছে, অন্যদিকে দুঃস্থ কিছু শিশু শিক্ষার সুযোগ পাচ্ছে।’

জামিয়া কোরানিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার মুহাদ্দেস মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘আমাদের মাদ্রাসায় চামড়া সংগ্রহ করা হয়। তবে এই চামড়া সংগ্রহ করে বিক্রিত অর্থ শুধু মাত্র দরিদ্র শিক্ষার্থীদের জন্য ব্যয় হয়, অন্য কোনও খাতে তা ব্যয় হয় না। কোরবানির পশুর চামড়া বিক্রিত অর্থ শুধু মাত্র দুঃস্থদের জন্য।’

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী