পল্টনে পুলিশের গুলিতে রিকশাচালক আহত, তদন্ত কমিটি গঠন

আমিনুল ইসলাম বাবু
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ২১:০৭

  পল্টনে পুলিশের গুলিতে আহত রিকশাচালক হানিফ

রাজধানীর পল্টন মোড়ে কনস্টেবল তারক কুমার ঘোষের গুলিতে মো. হানিফ (৩৫) নামে এক রিকশাচালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, একজন নতুন কনস্টেবল অসাবধানবশত অবস্থায় ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে একটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। পল্টন থানার পরিদর্শক (অপারেশন) আবু সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, রিকশাচালক হানিফের হাতে, পিঠে ও কোমরে মোট চারটি গুলি লেগেছে। পল্টন থানার পরিদর্শক (অপারেশন) আবু সিদ্দিক বিকাল পৌনে ৪ টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এসময় তার সঙ্গে আরও তিন পুলিশ সদস্য ছিলেন। তবে রিকশাচালকের কোনও স্বজন সেখানে ছিল না।

এরপর প্রাথমিক চিকিৎসা শেষে রিকশাচালক হানিফকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যান পরিদর্শক আবু সিদ্দিক। এসময় তিনি জানান, এটি মিস ফায়ার। অসাবধানবশত ঘটেছে।

হাসপাতালের নিবন্ধন খাতায় গুলিবিদ্ধ আবু হানিফের ঠিকানা লেখা হয়েছে কুমিল্লার মুরাদনগর। তার বাবার নাম ফজলুল হক। রাজধানীর যাত্রাবাড়ীর মিরহাজীরবাগ এলাকায় থাকেন তিনি। 

গুলিবিদ্ধ হানিফ জানান, রিকশা নিয়ে পল্টন মোড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ গুলি লাগলে তিনি পড়ে যান। পুলিশ এসে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) মো. এহসানুল বাংলা ট্রিবিউনকে বলেন,‘একজন নতুন কনস্টেবল পল্টন মোড়ে ডিউটি করতেছিল। তিনি ডিএমপিতে নতুন, চাকরির বয়সও কম। বিকালে অসাবধানবশত তার অস্ত্র থেকে রাবার বুলেট বের হয়ে রিকশাচালক হানিফ আহত হয়েছে। এই ঘটনা তদন্তে আমরা একটি কমিটি গঠন করেছি। কনস্টেবল তারক কুমার ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত কমিটি দুই একদিনের মধ্যেই রিপোর্ট জমা দেবে।’

তিনি বলেন, ‘এজন্য বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো আমরা।’

হানিফকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

/এআরআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের