১০টা নাগাদ সচিবালয়ে একজন সচিব, নেই কোনও মন্ত্রী

শফিকুল ইসলাম, জাকিয়া আহমেদ, গোলাম মওলা
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১১:০০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪৬

সচিবালয়

প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ অনুযায়ী শনিবার দেশের সব সরকারি অফিস খোলা রয়েছে। সকাল  ৯টা থেকে সচিবালয়ের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা পর্যন্ত একজন সচিব ছাড়া কোনও মন্ত্রী সচিবালয়ে আসেননি। সকাল ১০টা ৩ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব এমএ কাদের সরকার। মন্ত্রী ও সচিব না আসলেও সচিবালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট সময়েরই অফিসে হাজির হন।

ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতাবলে ১১ সেপ্টেম্বর অফিস বন্ধ রাখার নির্দেশ দেন। এর পরিবর্তে শনিবার ২৪ সেপ্টেম্বর কর্মদিবস হিসেবে ঘোষণা করা হয়। এ কারণে সাপ্তাহিক ছুটির দিন হলেও শনিবার কর্মদিবস হিসেবে পালিত হচ্ছে।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইনমন্ত্রী আনিসুল হক শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। এজন্য তার অফিস আসতে দেরি হবে।

সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জনিয়ার মোশাররফ হোসেনের। ওই অনুষ্ঠান শেষে তিনি মন্ত্রণালয়ে আসবেন। তারও সচিবালয়ের আসতে দেরি হবে।

শনিবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস—এই তিন দেশ সফরে যাচ্ছেন। ব্যাংকিং সচিব ইউনুসুর রহমানও বর্তমানে বিদেশ সফরে আছেন। আর অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ আগে থেকেই বিদেশে আছেন। তাই অর্থ মন্ত্রণালয়ে  কোনও সচিব বা মন্ত্রী আসবেন না।

নৌমন্ত্রী শাহজাহান খান ঢাকা রিপোর্টার ইউনিটিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তারও সচিবালয়ে আসতে ১১টার বেশি বাজবে। 

পাট মন্ত্রণালয়ের পিআরও সৈকত চন্দ্র হালদার জানিয়েছেন, প্রতিমন্ত্রী মির্জা আজম দেশে আছেন, তবে আসতে দেরি হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের পিআরও আবদুল লতিফ বকশি জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঢাকায় আছেন। অফিসেও আসবেন। তবে কখন আসবেন, এটা তার জানা নেই।

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিআরও রবীন্দ্রনাথ বলেছেন, মন্ত্রী মুস্তাফিজুর রহমান অফিসে আসবেন। তবে কখন আসবেন তার জানা নেই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দেশেই আছেন। অফিসে আসবেন, তবে দেরি হবে।

সচিবালয় সূত্রে জানা গেছে, আজ কর্মদিবস থাকলে একটু ঢিলেঢালাভাবেই সবাই অফিসে আসছেন। প্রথমত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নেই। দ্বিতীয়ত, যেহেতু রিপ্লেসমেন্ট ওয়ার্কিং ডে তাই পূর্বনির্ধারিত কোনও মিটিংও আজ নেই।

এদিকে, সকাল থেকেই সচিবালয়ের প্রধান ফটকে দর্শনার্থীরদের ভিড়ও খুব একটা নেই। কারণ অনেকেই জানে না যে সচিবালয় খোলা আছে।

সোনালী ব্যাংক সেগুনবাগিচা

এদিকে রাজধানীর সেগুনবাগিচার কাস্টমস বন্ড কমিশনারেট অফিসে গিয়ে দেখা গেছে সেখানে শতভাগ উপস্থিতি রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের। একই অবস্থা সেগুনবাগিচার করঞ্চল-১০ এর কার্যালয়েও।

কাস্টমস বন্ড কমিশনারেট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তাফিজার রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কমিশনার, দুজন যুগ্ম কমিশনার, সহকারী কমিশনার, ১০-১২ জন রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা সবাই অফিসে নির্ধারিত সময়ে উপস্থিত হয়েছেন।’

তিনি বলেন, ‘আমাদের অফিস অনেক কড়া। এখানে শতভাগ উপস্থিতি। এখানে নিয়ম ভাঙার মতো পরিস্থিতি নেই।’

এদিকে, সকাল সাড়ে ৯টায় সেগুনবাগিচায় করঞ্চল-১০ এর কার্যালয়ে গিয়ে দেখা যায়, কমিশনার অপূর্ব কান্তি দাস সহকর্মীদের নিয়ে মিটিং করছেন। ওই অফিসের কর্মকর্তা মো. মুহীদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কমিশনার স্যার এসেছেন ঠিক সাড়ে ৮টায়। আমরা সবাই ৯টার আগে এসেছি।’

রাজধানীর সরকারি ব্যাংকগুলোয় দেখা গেছে, সেখানে কর্মকর্তাদের উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে তুলনামূলক কম। উপস্থিতি কম গ্রাহকদেরও। তবে বৈদশিক বাণিজ্য শাখাগুলোতে কর্মকর্তাদের উপস্থিতি ছিল অন্য ৮-১০ দিনের মতোই।

পূবালী ব্যাংক

বাংলাদেশ ব্যাংক এর ডেপুটি গভর্নর এসকে সুরের ব্যক্তিগত সহকারী খায়েরুল ইসলাম জানান, তারা অন্যান্য দিনের মতো সরকারের নির্দেশনা অনুযায়ী অফিস করছেন। ডেপুটি গভর্নরও অফিস করছেন। তবে ১১টা পর্যন্ত ব্যাংকে আসেননি গভর্নর ফজলে কবীর। সাড়ে ১১টার দিকে তার আসার কথা রয়েছে।

পূবালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখার সিনিয়র অফিসার কুলসুম আক্তার জানান, এই শাখায় কাজের চাপ আছে। কর্মকর্তাদের উপস্থিতিও আগের মতোই। তবে লেনদেন একটু কম। বিকাল চারটা পর্যন্ত লেনদেন হবে।

এনসিসি ব্যাংকে গিয়ে দেখা যায় গ্রাহক উপস্থিতি কম। ওই ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছদিকুর রহমান বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে আমরা অফিস করছি।’

১০টা নাগাদ সচিবালয়ে একজন সচিব, নেই কোনও মন্ত্রী

প্রসঙ্গত, ঈদুল আজহা উপলক্ষে ১১ সেপ্টেম্বর অফিস বন্ধ রাখার পরিপ্রেক্ষিতে শনিবার অফিস খোলা রাখার আগেই সিদ্ধান্ত নিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক সরকারি তথ্য বিবরণীতে শনিবার অফিস খোলা থাকার কথা জানানো হয়।

এর আগে ৫ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর রবিবার ছুটি ঘোষণা করায় ২৪ সেপ্টেম্বরকে কর্মদিবস হিসেবে ঘোষণা করা হলো। এ কারণে শনিবার কর্মদিবস হিসেবে পালিত হবে।

আরও পড়ুন: আজ সব সরকারি অফিস খোলা

/এআরএল/বিএল/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ