এখনও কথা বলছেন না নার্গিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৬, ২০:০৮আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ২০:০৯

খাদিজা আক্তার নার্গিস রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হলেও এখনও কথা বলতে পারছেন না তিনি। শারীরিক অবস্থার আরও উন্নতি হলে এ সপ্তাহে তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে বলে জানা গেছে। নার্গিসের চিকিৎসকসহ স্বজনরা রবিবার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
স্কয়ার হাসপাতালের চিকিৎসক এ এম রেজাউস সাত্তার বলেন, খাদিজার শারীরিক আগের চেয়ে ভালো। তবে বলার মতো উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হয়নি। তাকে মুখ দিয়ে খেতে দেওয়া হচ্ছে। এ সপ্তাহে শারিরিক অবস্থা আরও উন্নতি হলে তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া যেতে পারে।
এদিকে খাদিজা বেগম নার্গিসের বাবা মাসুক মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন,  ডান পাশের হাত পা নড়াচড়া করলেও এখনও বাম পাশে নড়াচড়া করছে না নার্গিসের। ডাকলে চোখ খুলে তাকালেও কথা বলতে পারছে না। ডাক্তাররা বলছেন,  আগের চেয়ে ভালো আছে। ধীরে ধীরে আরও উন্নতি হবে।
প্রসঙ্গত গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে নৃশংসভাবে আঘাত করে বদরুল আলম নামে ছাত্রলীগের এক নেতা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের সহ-সম্পাদক ও অর্থনীতি বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র এই বদরুল। হাতেনাতে আটক হামলাকারী বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা করে জনতা।
চাপাতির আঘাতে আহত  খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। ওই দিনই নার্গিসের অস্ত্রোপচার করা হয়। সর্বশেষ গত সোমবার তার ‘মাসল চেইন’ কেটে যাওয়া ডান হাতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।

/সিএ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের