'আমি আপাদমস্তক নীতি নৈতিকতা মেনে চলি'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৬, ১২:৩১আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১২:৪০

ওবায়দুল কাদের

সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে করে বলেন, ‘আমি আপাদমস্তকে নীতি নৈতিকতা মেনে চলি।’

সোমবার সকাল সোয়া নয়টার দিকে সচিবালয়ে নিজ দফতরে গেলে মন্ত্রণালয়ের সচিব এম এ এন ছিদ্দিকসহ কর্মকর্তা-কর্মচারীরা ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে একে অপরকে মিষ্টি মুখ করান। এ সময় তাদের উদ্দেশ করে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘ছোট আপা (শেখ রেহানা) দেশে ফিরলে এবং এর মধ্যে দলের কমিটি সম্পূর্ণ  হলে সবাইকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যাব।’

তিনি আরও বলেন, ‘দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এখন থেকে দলীয় কাজে বেশি সময় দিতে হবে। তাই মন্ত্রণালয়ের কাজে আমি হয়তো আগের মতো সময় দিতে পারব না। এজন্য যাতে কোনও প্রোগ্রাম বাতিল করা না হয়। আমার জন্য কোনও কাজ যেন থেমে না থাকে।’

মন্ত্রণালয়ের নিজ দফতরে ১৫ মিনিট অবস্থানের পর তিনি মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। সভাকক্ষে প্রবেশ করে তিনি সেখানে উপস্থিত সবার কাছে গিয়ে কুশল বিনিময় করেন। ঠিক সে মুহূর্তে সেখানে উপস্থিত হন দলের সাবেক সাধারণ সম্পাক সৈয়দ আশরাফুল ইসলাম। তখন ওবায়দুল কাদের তাকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, রবিবার আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।

আরও পড়ুন: নতুন নেতৃত্বের কাছে দুই প্রত্যাশা

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে