সাকিবের স্যালুটে ফেসবুকে ঝড়, স্টোকসের জবাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৬, ২২:১২আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ২২:৩০

সাকিবের স্ত্রী শিশিরের স্ট্যাটাস

খেলার মাঠে ইংল্যান্ড দলকে হারিয়ে আনন্দের জোয়ারে ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের সাফল্যের এই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। দেশবাসীর এই আনন্দের ঢেউ এসে লেগেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। সবকিছু ছাপিয়ে টাইমলাইন ভরে উঠেছে দ্বিতীয় টেস্টের শেষ ইনিংসে ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকসে দেওয়া সাকিব আল হাসানের স্যালুটের ছবি। পুরো ক্রিকেট দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভালবাসা, উচ্ছ্বাস আর প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে এই ছবিটি।

ঘটনার শুরু তো আসলে সেই ইংল্যান্ডের বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত নেওয়ার সময় থেকেই। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তখন কিছু ইংলিশ ক্রিকেটারদের কী কটাক্ষ! অবশ্য শেষ পর্যন্ত ইসিবি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করায় তারা আসতে বাধ্য হয়। তবে মাঠের খেলায় গোল বাঁধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে। ইংলিশ ব্যাটসম্যান বাটলারের সঙ্গে মাঠে তর্কের জের ধরে খেলা শেষে করমর্দনের সময় তামিমের দিকে তেড়ে ফুঁড়ে যান বেন স্টোকস। তখন তামিমকে তর্কযুদ্ধ থেকে সরিয়ে নিয়ে যান সাকিব। এরপর টেস্ট ম্যাচেও ভালো পারফরম্যান্সের পাশাপাশি বাংলাদেশি ব্যাটসম্যানদের খোঁচাতে ছাড়েননি বেন স্টোকস। সেই জ্বালা মেটানোর সুযোগ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেই পেয়ে যান সাকিব আল হাসান। স্টোকসকে আউট করে ব্যাঙ্গাত্মক কায়দায় তাকে স্যালুট দিয়ে প্রকারান্তরে ইংলিশ সিংহদের খাঁচা অর্থাৎ প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন তিনি। সেই স্যালুট উজ্জীবিত করে দলকেও। এর কিছুক্ষণ পরেই আসে ইংলিশ বধের সেই মাহেন্দ্রক্ষণ। অবশ্য এই স্যালুটটি গত বছর গ্রেনাডা টেস্টে এই স্টোকসকে খোঁচাতে প্রথম দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। সাকিবেরটা হয়তো তাকে খ্যাপাতে স্যামুয়েলসের অনুকরণ। তবে বিষয়টি ভীষণ উদযাপন করেছেন সারাদেশের ক্রিকেটভক্তরা। তাই ফেসবুকে এই স্যালুটের ছবিকে নিজের প্রোফাইল ছবি করার হিড়িকও পড়ে গেছে।

এ ছবিটি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরও। সাকিবের স্যালুটের ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন ‘ইয়াপ দ্যাটস হাউ হি স্যালুটস মি অ্যাট হোম’।

বেন স্টোকসের স্ট্যাটাস

অবশ্য স্যালুট নিয়ে সাকিব আল হাসানের সঙ্গে কোনও বিরোধে যাননি ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। সাকিবের স্যালুটের জবাবে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পাল্টা স্যালুট দিয়েছেন তিনি। একইসঙ্গে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এবং বাংলাদেশের জনগণকেও অভিবাদন জানিয়েছেন তিনি। স্টোকস তার স্ট্যাটাসে লিখেছেন, ‘থ্যাংকস ফর হ্যাভিং আস বাংলাদেশ বিন অ্যা ব্রিলিয়্যান্ট টেস্ট/ওডিআই সিরিজ। স্যালুট টু দ্য সিকিউরিটি অ্যান্ড দ্য পিপল অ্যান্ড অফ কোর্স সাকিব আল হাসান।’

বাংলাদেশ যখন টেস্ট ক্রিকেটের জগতে প্রবেশ করে তখন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম দিশারী ছিলেন তদানীন্তন ক্রিকেট বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি। এখন ক্রিকেট বোর্ডের সঙ্গে না থাকলেও তার হৃদয়ে এখনও বইছে ক্রিকেটের প্রতি ভালোবাসার ফল্গুধারা। তিনি টুইটারে লিখেছেন, ‘মেমরেবল উইন ফর বাংলাদেশ + প্রাইজড স্কেলপ অফ ইংল্যান্ড টু।অনলি আওয়ার এইটথ টেস্ট উইন সিনস ২০০০ বাট দিস ইস অ্যাজ সুইট অ্যাজ দে কাম।’

ক্রিকেট অনুষ্ঠানের উপস্থাপক মারিয়া নূরের স্ট্যাটাস

একটি বেসরকারি টেলিভিশনের জনপ্রিয় ক্রিকেট উপস্থাপিকা মারিয়া নূর।তিনি তার টাইম লাইনে লিখেছেন, ‘ওহ মাই গড!!! হোয়াট অ্যা ভিকটরি!!! হোয়াট অ্যা ভিকটরি!!! টিয়ারস ওফ জয় ইন মাই আইস! ওহ দ্যাট স্মাইল ওন দেয়ার ফেস হোয়াই দ্যাট মেইকস মি সো ইমোশনাল!’

পুলিশের সিটিটিসি কর্মকর্তা সানির স্ট্যাটাস

ভুবন আলাদা কিন্তু ক্রিকেট তো অলক্ষ্যে সব বাংলাদেশিকেই বেঁধে রেখেছে মনের বাঁধনে। তাই আইন-শৃঙ্খলা রক্ষার রুটিন কর্মসূচির মধ্যেও ক্রিকেট দলের জয়কে উদযাপন করেছেন পুলিশের ‎কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এডিসি সানি সানোয়ার। ফেসবুকে সক্রিয় এই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা একটি অস্তমিত সূর্যের ছবি পোস্ট করেন যাতে লেখা ছিল, ‘বৃটিশ শাসনের শেষ সূর্য মনে হল যেন আজ আরেকবার ডুবলো।’

/আরজে/টিএন/

আরও পড়ুন:

সেই স্টোকসকে এবার সাকিবের স্যালুট

টেস্টে এমন দিন আসেনি কখনও

বাংলা বাঘের থাবায় ইংলিশ ‘সিংহ’ কুপোকাত

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম