সেই স্টোকসকে এবার সাকিবের স্যালুট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৬, ১৭:৪০আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৭:৪৮

সেই স্টোকসকে এবার সাকিবের স্যালুট এ যেনো মারলন স্যামুয়েলসের অনুকরণ! গত বছর গ্রেনাডা টেস্টে ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকস আউট হওয়ার পর তাকে ব্যঙ্গাত্মক স্যালুট দিয়ে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। এবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও এমনটি করে দেখালেন সাকিব আল হাসান।

নিজের ৪২.৩ ওভারে আগ্রাসীভাবে ব্যাট করতে থাকা বেন স্টোকসকে বোল্ড করার পরই বেন স্টোকসের দিকে স্যালুট দিয়ে দাঁড়ান সাকিব আল হাসান। হয়তো স্যালুটের আলাদা কোনও মানেই দাঁড় করিয়েছেন তিনি।

কারণ ওয়ানডেতে বাটলার কাণ্ড তাতিয়ে দিয়েছিল ইংলিশদের। ম্যাচ শেষে করমর্দনের এক পর্যায়ে তামিমের দিকে তেড়েফুঁড়েই যাচ্ছিলেন এই বেন স্টোকস।  আর সেসময় তামিমকে নিবৃত করেছিলেন এই সাকিবই। তখন হয়তো সুযোগের অপেক্ষায় ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার, জবাবটা মাঠেই দেবেন! শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টে স্যালুট দিয়ে জবাবটা দিয়েই দিলেন সাকিব।

অবশ্য এমন উদযাপনের পর সামাজিক যোগাযোগের মাধ্যমেও দেখা গেছে এর প্রভাব। দ্বিতীয় টেস্ট জয়ের পর অনেকেই এই ছবি দিয়ে ফেসবুকের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন। হয়তো ইংলিশদের প্রতি নীরব বার্তাই দিলেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা! কী সেই বার্তা?   

/এফআইআর/   

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম