ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৬, ২১:৫৩আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ২১:৫৮

কাজী রকিবউদ্দিন আহমদ (ফাইল ফটো) বিলুপ্ত ছিটমহলের ২২টিসহ ৩৯৯ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ। সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সিইসি বলেন, ‘নির্বাচন পরিচালনায় কোনও ধরনের শিথিলতা বরদাস্ত করা হয়নি।’ সোমবার দেশের ২০২টি উপজেলার এক হাজার ৩৫৪টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। এর মধ্যে দু’টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়েছে বলে জানান সিইসি।

এদিকে নির্বাচন কমিশন গঠন বিষয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমাদের দেশে অনেক আগে থেকেই নির্বাচন হয়ে আসছে। বৃটিশ আমল থেকেই আমরা নির্বাচন করছি। নির্বাচন নিয়ে আমাদের সব আইনকানুনই রয়েছে। গতবার কমিশন হয়েছে একটি সার্চ কমিটির মাধ্যমে। এবার কী হয়, দেখেন। এখনও তো অনেক সময় আছে।’

ব্রিফিংয়ের সময় নির্বাচন কমিশনার আবু হাফিজ, শাহ নেওয়াজ ও নির্বাচন কমিশন সচিব মোহাম্মাদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এআরএল/

আরও পড়ুন: 

মাথাপিছু আয় এখন এক হাজার ৪৬৬ মার্কিন ডলার

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি